অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

লিওনেল মেসির অর্জনের খাতা রেকর্ডের সোনালী পাতায় ঠাসা। তবে এবার ক্যারিয়ারে এক অস্বস্তিকর রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে আর্জেন্টাইন জাদুকর।

ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর এবার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম জয়হীন ধারায় পৌঁছে যাওয়ার শঙ্কা জাগছে তার সামনে।
আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচে জয়ের মুখ না দেখলে পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার লজ্জার রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন মেসি।

মায়ামির সাম্প্রতিক সময়টা কাটছে চরম হতাশায়।

সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলের ধাক্কা খাওয়ার আগে টানা তিন ম্যাচে জয় অধরা ছিল তাদের। সব মিলিয়ে শেষ চার ম্যাচে জয়ের দেখা পাননি মেসিরা।
অবশ্য দল না জিতলেও নিজের চেনা ছন্দে আড়াল হননি আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শেষ চার ম্যাচে নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।

কিন্তু মেসির সেই একক নৈপুণ্যও দলটির কপাল ফেরাতে পারেনি।

এর আগে ২০১৩ সালে বার্সেলোনায় খেলার সময় ক্যারিয়ারের সবচেয়ে বড় খরায় পড়েছিলেন মেসি। সেবার টানা পাঁচ ম্যাচে জয়হীন ছিল কাতালানরা, যার মধ্যে চারটি ড্র ও একটিতে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। মন্ট্রিয়েলের বিপক্ষে পয়েন্ট হারালেই দীর্ঘ ১৩ বছর পর আবারও সেই পাঁচ ম্যাচের তিক্ত অভিজ্ঞতায় ফিরতে হবে মহাতারকাকে। 

২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন থাকার বাজে স্মৃতি রয়েছে মায়ামির।

তবে সেবার দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে টানা পাঁচ জয় তুলে নিয়েছিল তারা। এবারও সেভাবে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় মায়ামি শিবির।
এই বিভাগের আরও খবর
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

সমকাল
দর্শনীয় গোল করলেন মেসি

দর্শনীয় গোল করলেন মেসি

বাংলা ট্রিবিউন
মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

কালের কণ্ঠ
বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

সমকাল
জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

মানবজমিন
অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের: সংঘাতের নতুন মোড়

  • চিকিৎসকের ঘাটতি বনাম কর্মসংস্থান সংকট: বাংলাদেশের স্বাস্থ্য খাতের জটিল সমীকরণ

  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী