অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল

হোয়াইট হাউসের ওভাল অফিসে চলতি সপ্তাহে এক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছিল, তিনি ঘুমিয়ে পড়েছেন। ট্রাম্পের সমালোচকেরা এ ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট হিসেবে তাঁর কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে ওভাল অফিসে এক ঘোষণায় অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানের একপর্যায়ে দেখা যায়, তাঁর চোখ বন্ধ। আবার চোখ খুলে রাখতে হিমশিম খাচ্ছেন কখনো। মাঝেমধ্যে তাঁকে চোখ কচলাতেও দেখা গেছে।

ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপর সমালোচনা শুরু হয়। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠানে সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন।’

রজার্স আরও বলেন, অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দুটি ওষুধের দাম কমিয়েছেন। ওষুধগুলো ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষদের সহায়তা করবে। ওষুধগুলোর দাম কমানোয় ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মার্কিনের জীবন রক্ষা পাবে। কিন্তু ব্যর্থ উদারপন্থী সংবাদমাধ্যম সেটি প্রচার না করে বস্তাপচা গল্প ছড়াচ্ছে।

ট্রাম্প নিয়মিতভাবেই জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাঁর সহকারী ও মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই তাঁর উদ্যমের প্রশংসা করেন এবং বলেন, ট্রাম্প সব সময় ফোনকল ও খুদে বার্তার মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন।

বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের আগের দিন ট্রাম্প মায়ামিতে গিয়েছিলেন। সেখানে তিনি এক ঘণ্টার বেশি সময় অর্থনীতি নিয়ে ভাষণ দেন। গত মাসের শেষ দিকে তিনি এশিয়ার তিন দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন ট্রাম্প। শুরু থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।
এই বিভাগের আরও খবর
ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

ইসরাইলের বৃটিশ কনস্যুলেট বন্ধ করাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বললেন মিলিব্যান্ড

মানবজমিন
দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলো আদালত

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলো আদালত

The Daily Star
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বণিক বার্তা
ইসরায়েলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, গ্রিসের নিশানায় তুরস্ক?

ইসরায়েলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, গ্রিসের নিশানায় তুরস্ক?

জাগোনিউজ২৪
ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭২৫০ জনকে জীবিত উদ্ধার

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭২৫০ জনকে জীবিত উদ্ধার

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা