ওয়ানডে অধিনাকত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এখন পারফরম্যান্স ছাড়া তার সামনে বিকল্প কিছু নেই। এমন চাপের মুখে অস্ট্রেলিয়াতে জ্বলে উঠলেন মিরাজ।
সেখানে মূল সিরিজে মাঠ নামার আগে প্রস্তুতি ম্যাচেই মিরাজ সেঞ্চুরি পেলেও বাংলাদেশের অন্য ব্যাটারদের ত্রাহি অবস্থা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পেসারদের সামনেই মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা।
তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান কিংবা সৌম্য সরকাররা ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন কেবল মিরাজ। সাত নম্বরে নেমে অনেকটা একা হাতে দলের ইনিংস টেনে নিয়েছেন। তার দারুণ সেঞ্চুরির পরও ২৬৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
অমিত, সৌম্য, তাইজুল, খালেদরা সঙ্গ দিলেও দলের রানের চাকা সচল রাখার কাজটা করে গেছেন মিরাজ। ১০২ বলে ১০ চার ও ৪ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। ১০৯ রানে অপরাজিত থাকেন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানেই বিদায় নেন তামিম (০)।
টিকে গেলেও বড় ইনিংস খেলতে পারেননি সাদমান। ৩১ রান করে কোরি রোচিচিওলির শিকার হন এই ওপেনার। মুমিনুল ফেরেন ১৬ রান করে। ০ রানে মুশফিক ফিরলে ৬১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত একপ্রান্ত আগলে রাখলেও দলের বিপদ সামাল দিতে ব্যর্থ হন। ৩৭ রানে কাটা পড়ে অধিনায়কের ইনিংস।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়