আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের শুক্রবার রাতে রাজধানী মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিভিন্ন আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছে। প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সিলেট-১ এবং জামায়াতের জ্যেষ্ঠ নেতা হামিদুর রহমান আযাদের কক্সবাজার-২ আসন।’
 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা করা হয়, প্রিজাইডিং অফিসারকে হুমকি দেওয়া হচ্ছে।’ এহছানুল মাহবুব বলেন, ‘কিছু কর্মকর্তা হুমকি দিচ্ছেন। সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও, নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না।’

গত কয়েকদিনে সেনাবাহিনীর উদ্ধার করা অবৈধ অস্ত্রের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘বিভিন্ন যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক অস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে আশঙ্কা করছি।’

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘সারা দেশে খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা হচ্ছে। এছাড়াও নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে।’
এই বিভাগের আরও খবর
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

জাগোনিউজ২৪
নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

আমার দেশ
সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি

সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন
তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাগোনিউজ২৪
রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

দৈনিক ইত্তেফাক
ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা

ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা

প্রথমআলো
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন