আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমল দেড় বিলিয়ন ডলার

এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী, এর পরিমাণ ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ৭ মে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী, এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

এর আগে ২৩ এপ্রিল দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলার। বছরের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধরে রাখতে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার কারণে রিজার্ভের পরিমাণ বাড়তে থাকে। সবশেষ গত ৭ মে দেশের গ্রস রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার অতিক্রম করে।

উল্লেখ্য, আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এ অঞ্চলের নয়টি দেশের মধ্যে যেসব আমদানি-রফতানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
এই বিভাগের আরও খবর
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব

রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব

বণিক বার্তা
ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

জাগোনিউজ২৪
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি

মানবজমিন
ঈদের পর দ্বিতীয় দফায় স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ঈদের পর দ্বিতীয় দফায় স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

দৈনিক ইত্তেফাক
সারা দেশে কোরবানি হয়েছে ৯৪ লাখ পশু

সারা দেশে কোরবানি হয়েছে ৯৪ লাখ পশু

আমার দেশ
বিদ্যুতের দাম বাড়লো

বিদ্যুতের দাম বাড়লো

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা