আবারও হাবিবের সঙ্গে জুটি বাঁধলেন আতিয়া

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কণ্ঠশিল্পী আতিয়া আনিসা আবারও একসঙ্গে গাইলেন নতুন গান। তাদের এবারের গানের শিরোনাম ‘তোর আদরে’। গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এ গানের কথা লিখেছেন অমিতা কর্মকার, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে গাওয়া আগের গানগুলো যেমন শ্রোতাদের ভালোবাসা পেয়েছিল, তেমনই ‌‘তোর আদরে’ গানটিকেও দর্শক-শ্রোতারা আপন করে নেবেন বলে আমার বিশ্বাস।’

‘তোর আদরে’ গানটি শুধু ইউটিউবে নয়, পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল অডিও প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়েছে।

হাবিব ও আতিয়া আনিসা জুটির এটি চতুর্থ গান। এর আগে তারা একসঙ্গে গেয়েছেন ‘হোক বাড়াবাড়ি’, ‘কোন খেয়ালে’ ও ‘ঘোর কেটে যায়’ শিরোনামের গান। ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল তাদের প্রথম দ্বৈত গান ‘হোক বাড়াবাড়ি’, যা লিখেছিলেন মারুশা এবং সুর-সংগীত করেছিলেন হাবিব ওয়াহিদ।
এই বিভাগের আরও খবর
বুবলী এত দিন কোথায় ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায়

বুবলী এত দিন কোথায় ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায়

প্রথমআলো
এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা!

এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা!

কালের কণ্ঠ
তিন নায়িকার প্রেমিক শাকিব খান বললেন, ‘নো ওয়ান লাভস মি’

তিন নায়িকার প্রেমিক শাকিব খান বললেন, ‘নো ওয়ান লাভস মি’

জাগোনিউজ২৪
‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

দৈনিক ইত্তেফাক
কারিনার মরদেহ আসবে কাল, সোমবার মুন্সীগঞ্জে দাফন

কারিনার মরদেহ আসবে কাল, সোমবার মুন্সীগঞ্জে দাফন

কালের কণ্ঠ
‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ নিয়ে মিশ্র সাড়া দর্শকদের

‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ নিয়ে মিশ্র সাড়া দর্শকদের

The Daily Star
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা