ইউক্রেনে এক রাতে ৮০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা, পশ্চিমাদের সেনা পাঠাতে বললেন জেলেনস্কি

ইউক্রেনে গতকাল শনিবার রাতে ৮০০–এর বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে টেলিগ্রামে এক পোস্টে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাশিয়ার নজিরবিহীন হামলার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় জেলেনস্কি প্যারিস বৈঠকে একমত হওয়া সিদ্ধান্তগুলোর সব প্রয়োগ করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত রাতের হামলায় কিয়েভে ৩২ বছর বয়সী এক নারী এবং তাঁর ২ মাস বয়সী সন্তান নিহত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘যখন বেশ আগেই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে, সে সময় এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার নামান্তর।’

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা করা নিয়ে আরও আলোচনার জন্য এ সপ্তাহে প্যারিসে বৈঠকে বসেছিল ‘কোয়ালিশন অব দ্য উইলিং’।

গত বৃহস্পতিবার ওই বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছিলেন, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধপরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ইউক্রেনে আন্তর্জাতিক সেনা মোতায়েন এবং দেশটির স্থল, সমুদ্র ও আকাশসীমায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তদারকির বিষয়ও আছে।

মাখোঁর এ বক্তব্যের পরদিনই পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইউক্রেনে মোতায়েন করা যেকোনো পশ্চিমা সেনা মস্কোর হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।

আজ রোববার জেলেনস্কি লেখেন, ‘বিশ্ব চাইলে ক্রেমলিনের অপরাধীদের হত্যা বন্ধে বাধ্য করতে পারে। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছার।’

জাপোরিঝঝিয়ায় আহত ১৭
এদিকে গতকাল সন্ধ্যায় রুশ বাহিনীর হামলায় জাপোরিঝঝিয়া শহরে ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেদোরভ লেখেন, রাশিয়ার হামলায় ১৬টি অ্যাপার্টমেন্ট ব্লক, ১২টি ব্যক্তিমালিকানাধীন বাড়ি, ১টি কিন্ডারগার্টেন ও একাধিক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর এ শহরের বাইরে নোভোপাভলিভকা গ্রামে ‘গ্লাইড বোমা’ হামলায় এক নারী নিহত হয়েছেন এবং এক ব্যক্তি এখনো নিখোঁজ বলে জানিয়েছেন ফেদোরভ।

কিয়েভে মা-ছেলে নিহত
ইউক্রেনের পুলিশ বলেছে, কিয়েভের স্ভ্যাতোশিনস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার হামলার পর ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ বছর বয়সী এক নারী ও তাঁর ২ মাস বয়সী ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

হামলায় ওই অ্যাপার্টমেন্ট ব্লকের একাংশ ধ্বংস হয় এবং আগুন ধরে যায়। সেই আগুন আশপাশের ভবন, গাড়ি ও গুদামে ছড়িয়ে পড়ে। এ ছাড়া কিয়েভে হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন। 
এই বিভাগের আরও খবর
ইরান-ইসরায়েলের মধ্যে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে

ইরান-ইসরায়েলের মধ্যে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে

সমকাল
হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

নয়া দিগন্ত
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি

জাগোনিউজ২৪
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস

The Daily Star
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

বাংলা ট্রিবিউন
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব চরমে

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব চরমে

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা