এআই চ্যাটবট নিয়ে তদন্তে নামল যুক্তরাষ্ট্রের এফটিসি

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর চ্যাটবটগুলোর ব্যবহার ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, অ্যালফাবেট, মেটা, ওপেনএআইসহ বেশ কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানকে বিস্তারিত তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। খবর রয়টার্স।

মূলত এআই চ্যাটবট ব্যবহারের নেতিবাচক প্রভাব কীভাবে পরিমাপ, পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়, তা জানতে চায় এফটিসি।

এফটিসির অনুসন্ধানের আওতায় আরো রয়েছে ক্যারেক্টারডটএআই, স্ন্যাপ ও এক্সএআই। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এসব প্রতিষ্ঠান কীভাবে ব্যবহারকারীর সম্পৃক্ততা থেকে আয় করে, ব্যবহারকারীর প্রশ্ন বা ইনপুট প্রক্রিয়াজাত করে এবং তার ভিত্তিতে উত্তর তৈরি করে। একই সঙ্গে ব্যবহারকারীর কথোপকথনের মাধ্যমে সংগৃহীত তথ্য কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়েও ব্যাখ্যা দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

সম্প্রতি এআই চ্যাটবটকে ঘিরে বিভিন্ন বিতর্ক সামনে আসছে। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, মেটার অভ্যন্তরীণ নীতিমালার কারণে তাদের কিছু চ্যাটবট অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে রোমান্টিক আলাপ পরিচালনা করছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে এক কিশোরের আত্মহত্যার ঘটনায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ভূমিকা থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইভাবে আরেক কিশোরের আত্মহত্যার ঘটনায় ক্যারেক্টারডটএআইয়ের বিরুদ্ধেও ভিন্ন একটি মামলা চলমান আছে।

এ অবস্থায় ক্যারেক্টারডটএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল এ শিল্প সম্পর্কে অন্তর্দৃষ্টি দিতে তারা প্রস্তুত। গত এক বছরে প্রতিষ্ঠানটি নানা নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর
এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

জাগোনিউজ২৪
ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

মানবজমিন
সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

প্রথমআলো
শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

বিডি প্রতিদিন
আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে

দ্যা ডেইলি ক্যাম্পাস
এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা