এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

রাজধানীর এআইভিত্তিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগ্যনালে নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে চলাচল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ ঘটনায় অভিযুক্ত ওই যুবকের ছবি ও ভিডিওর সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি দোষ স্বীকার করলে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।

তিনি বলেন, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে রাজধানীর সড়কে চলাচল করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে। বিষয়টি সামনে আসার পর পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ, এ ধরনের প্রতারণামূলক কৌশল ছড়িয়ে পড়লে অন্যরাও তা অনুসরণ করতে পারেন। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়।

তিনি বলেন, ছবিতে চালকের মুখ স্পষ্ট দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা সহজ ছিল না। ফলে তদন্তকারীদের জন্য কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং। রাজধানীর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল খুঁজে বের করা হয়। পাশাপাশি আংশিক দৃশ্যমান নম্বরপ্লেটের তথ্যের সঙ্গে বিভিন্ন মোটরসাইকেলের নম্বর মিলিয়ে দেখা হয়।

পরে সিটিটিসির সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোটরসাইকেলের ধরন ও নম্বরপ্লেট মিলিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার নাম লাভলু হক। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরবাসীর সহযোগিতা উল্লেখযোগ্য। অল্প সময়ের মধ্যেই সড়কে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এমনকি ঈদের ছুটিতে যানবাহন কম থাকলেও অনেককে স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলতে দেখা গেছে।

আনিছুর রহমান বলেন, আমরা উন্নত বিশ্বের মতো একটি স্বয়ংক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে চাই। কিন্তু, কেউ যদি প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক আইন ভঙ্গ করলে কঠোর আইন প্রয়োগ করার ঘোষণা দিয়ে আনিছুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দিয়েছেন বলে তিনি জেনেছেন। তবে ডিএমপির উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, তাদের মূল লক্ষ্য মানুষকে সচেতন করা। তারা চান সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলুক। কিন্তু, কেউ আইন ভঙ্গ করলে সেখানে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

পুলিশ সদস্যদের নাগরিকদের সঙ্গে সর্বোচ্চ ভদ্র আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখা হবে। নতুন প্রযুক্তি চালুর পর সেটিকে ফাঁকি দেওয়ার নানা চেষ্টা হতে পারে। তবে ডিএমপির প্রযুক্তিগত সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে যে কোনো অপরাধ উদ্‌ঘাটনের সক্ষমতা পুলিশের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরও খবর
সমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

সমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

The Daily Star
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন / প্রকৃত এআই প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র বনাম চীন নয়

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন / প্রকৃত এআই প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র বনাম চীন নয়

মানবজমিন
বিশ্বের প্রথম জটিল কোয়ান্টাম কম্পিউটারের নির্মাণ শুরু অস্ট্রেলিয়ায়

বিশ্বের প্রথম জটিল কোয়ান্টাম কম্পিউটারের নির্মাণ শুরু অস্ট্রেলিয়ায়

প্রথমআলো
এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

এআই ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, শেষ রক্ষা হলো না যুবকের

জাগোনিউজ২৪
ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

মানবজমিন
সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

সাড়ে ৫ হাজার কোটি টাকা বকেয়া, তবু নতুন তরঙ্গ পাচ্ছে টেলিটক

প্রথমআলো
ট্রেন্ডিং
  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন