এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা!

দক্ষিণী সিনেমা থেকে বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই এখন সমান জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন তারকা।

আর সেই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তাঁর পারিশ্রমিকেও। কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রাশমিকা। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এ শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। আল্লু অর্জুনের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেন অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমানে একটি সিনেমার জন্য রাশমিকা প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। যদি তথ্যটি সত্য হয়, তাহলে এটি হবে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘পুষ্পা’-র প্রথম কিস্তিতে ২ কোটি রুপি নিয়েছিলেন কিন্তু ছবিটির সাফল্যের পর রাশমিকা একটি সিনেমার জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন।

সেই তুলনায় বর্তমানে তাঁর পারিশ্রমিক প্রায় সাত গুণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনয়শিল্পীও ছিলেন রাশমিকা মান্দানা। ছবিটির জন্য তিনি ১৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ছবিটি তাঁকে উত্তর ভারতীয় দর্শকদের কাছেও জনপ্রিয় করে তোলে।

বড় বাজেটের সিনেমা, বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের মাধ্যমে তিনি ভারতের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এই বিভাগের আরও খবর
শ্বাসরুদ্ধকর ‘দ্য ওডিসি’, নতুন উচ্চতায় পৌঁছে গেলেন নোলান

শ্বাসরুদ্ধকর ‘দ্য ওডিসি’, নতুন উচ্চতায় পৌঁছে গেলেন নোলান

বণিক বার্তা
৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কে হলেন বাংলাদেশের প্রতিনিধি

৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কে হলেন বাংলাদেশের প্রতিনিধি

The Daily Star
পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?

পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?

বাংলা ট্রিবিউন
আমাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি

আমাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি

মানবজমিন
উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’

The Daily Star
কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না, বিদায় নেইমার জুনিয়র: পলাশ

কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না, বিদায় নেইমার জুনিয়র: পলাশ

সময় নিউজ
ট্রেন্ডিং
  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন