কর প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের কর-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর অংশ হিসেবে এনবিআর-এর কর নীতি নির্ধারণ (পলিসি) এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়ন (এক্সিকিউশন) প্রক্রিয়াকে সম্পূর্ণ আলাদা করা হবে।
আজ ২১ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।
রাজস্ব প্রশাসনের বিদ্যমান কাঠামোতে দীর্ঘদিন ধরে নীতিগত দুর্বলতা ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "এনবিআর এমন একটি বিষয় যা আমাদের সমাধান করতেই হবে। আমরা এটিকে দ্বিখণ্ডিত করার (bifurcation) দিকে যাচ্ছি। এখন থেকে একটি পৃথক পলিসি বডি এবং একটি এক্সিকিউশন বডি থাকবে।"
নতুন এই ব্যবস্থার কার্যপ্রণালী ব্যাখ্যা করে তিনি জানান, নীতি নির্ধারণী পর্যায়ে কোনো আমলা বা ব্যুরোক্র্যাট থাকবেন না। বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতা বোঝেন এবং কর বিষয়ে গভীর জ্ঞান রাখেন—এমন ট্যাক্স বিশেষজ্ঞদের নীতি নির্ধারণী বোর্ডে যুক্ত করা হবে। অন্যদিকে, সরকারি আমলারা কেবল সেই নীতিগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নের দিকে মনোযোগ দেবেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "নীতি নির্ধারণের জায়গাটি আমলারা চালাবেন না। আমরা চাই কর বিশেষজ্ঞ এবং যারা বাংলাদেশকে ও এদেশের মানুষকে বোঝেন, তারা নীতি প্রণয়নে এগিয়ে আসুক।"
দেশের কর ব্যবস্থার মূল সংকট চিহ্নিত করে তিনি আরও বলেন, "নীতি প্রণয়নের দুর্বলতাই ছিল আমাদের প্রধান সমস্যাগুলোর একটি। আমরা যদি শুরুতেই এই জায়গাটি ঠিক করতে পারি, তবে সমস্যার ৫০ শতাংশ সমাধান সেখানেই হয়ে যাবে।"
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন প্রক্রিয়া আলাদা করার এই যুগান্তকারী পদক্ষেপের ফলে কর প্রশাসনের সামগ্রিক দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং এটি দেশের কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করতে সহায়ক ভূমিকা রাখবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়