এন্টিবায়োটিক ব্যবহার নিয়ে নির্দেশনা জারি

এন্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার ও অনিয়ন্ত্রিত বিক্রয় রোধে কঠোর নির্দেশনা জারি করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার (১৯ নভেম্বর) প্রশাসনের পাঠানো এক বিবৃতিতে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিধান উল্লেখ করে ফার্মেসির মালিক ও ফার্মাসিস্টদের পাশাপাশি সাধারণ জনসাধারণকেও সচেতনতার পরামর্শ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আইনটির ৪০ (ঘ) ধারার বিধান অনুসারে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনোভাবেই এন্টিবায়োটিক বা প্রেসক্রিপশনভুক্ত অন্যান্য ঔষধ বিক্রয় বা বিতরণ করা যাবে না। এ ক্ষেত্রে শুধুমাত্র Over the Counter (OTC) শ্রেণির ঔষধ বিক্রয়ের অনুমতি রয়েছে।

ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের জন্য নির্দেশনায় আরও বলা হয়, রেজিস্টারে এন্টিবায়োটিক জাতীয় ঔষধের ক্রয়-বিক্রয়ের তথ্যাদি সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ এন্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশমেমো প্রদান বাধ্যতামূলক। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীরা যাতে পূর্ণ কোর্স এন্টিবায়োটিক সেবন করে, এ বিষয়ে পরামর্শ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি এন্টিবায়োটিকসহ সকল ঔষধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। রেড লেবেল সম্বলিত মোড়ক ছাড়া এন্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া সতর্কীকরণ হিসেবে জানানো হয়েছে, চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করলে, কিংবা ক্রয়-বিক্রয়ের তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন্টিবায়োটিক ব্যবহারকারী জনসাধারণের জন্য পরামর্শে বলা হয়, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ক্রয়, সেবন বা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ক্রয়ের সময় অবশ্যই ঔষধের মেয়াদ দেখে নিতে হবে এবং বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো সংগ্রহ করতে হবে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পূর্ণ কোর্স এন্টিবায়োটিক ব্যবহার না করলে জীবাণু এন্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে পড়ে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
এই বিভাগের আরও খবর
তেল, দুধ, চিনি থেকেও শরীরে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক

তেল, দুধ, চিনি থেকেও শরীরে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক

আমার দেশ
ভুলতে বসা হাম ফিরেছে ভয়ংকর রূপে, বিশ্বে আক্রান্তের শীর্ষে বাংলাদেশ

ভুলতে বসা হাম ফিরেছে ভয়ংকর রূপে, বিশ্বে আক্রান্তের শীর্ষে বাংলাদেশ

বিডি প্রতিদিন
স্বাস্থ্যের রাজস্বখাতে ৫ হাজার পদ সৃষ্টির প্রস্তাব যাচ্ছে জনপ্রশাসনে

স্বাস্থ্যের রাজস্বখাতে ৫ হাজার পদ সৃষ্টির প্রস্তাব যাচ্ছে জনপ্রশাসনে

জাগোনিউজ২৪
ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

কালের কণ্ঠ
শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

জাগোনিউজ২৪
১৪ মাস ধরে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বন্ধ, নেপথ্যে কী?

১৪ মাস ধরে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বন্ধ, নেপথ্যে কী?

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা