কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনাসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং শহীদ আসাদের ভাই ডা. আজিজুল্লাহ এম. নুরুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবে। কিন্তু জোর করে বিষয়টিকে বিতর্কিত করা হলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।’

রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বিএনপির মহাসচিব বলেন, অভিজ্ঞতা থেকে দেখেছি, এই ধরনের নির্বাচন দ্রুত না করলে সেখানে অন্যান্য শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে।

ফলে জনগণ তাদের চাহিদা থেকে বঞ্চিত হয়। নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় পাঠানোর জন্য নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার একটি পথ— মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।
এই বিভাগের আরও খবর
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

দৈনিক ইত্তেফাক
কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি করবে: জামায়াত

কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোটারদের মধ্যে শঙ্কা সৃষ্টি করবে: জামায়াত

বাংলা ট্রিবিউন
ভোটের মাঠে বিএনপি এগিয়ে, তবে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

ভোটের মাঠে বিএনপি এগিয়ে, তবে ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স

জনকণ্ঠ
ভোটের মাঠে নামছে সেনাসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী

ভোটের মাঠে নামছে সেনাসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী

বণিক বার্তা
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

সমকাল
এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি