জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে সোনাডাঙ্গা থানার নেসার উদ্দিন সড়কের একটি বাড়িতে চাঁদা দাবি করতে গেলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলো- মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এসএম শফিকুল ইসলাম সানা ক্যানসার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গত কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। এনসিপি নেতা পরিচয় দিয়ে বলে এখানে আওয়ামী লীগের নেতা আত্মগোপনে রয়েছে। এ সময় তারা শাহানাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে কৌশলে তিনি সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা আনে। তিনজনের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- শেখ হাসিনার যত রেকর্ড
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়