বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) ন্যূনতম মানদণ্ড অনুযায়ী প্রতি ১,০০০ জনসংখ্যার জন্য অন্তত ০.৫ জন চিকিৎসক প্রয়োজন। সেই হিসাবে বাংলাদেশে মোট ৮৮,৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন থাকলেও সরকারি হাসপাতালগুলোতে কর্মরত আছেন মাত্র ৩০,৩১১ জন। অর্থাৎ সরকারি চিকিৎসাসেবায় স্পষ্টতই ৫৮,৫ত্ব৮ জন চিকিৎসকের বিশাল ঘাটতি রয়েছে।
তবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন খাতায় দেখা যায়, দেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা প্রায় ১,৩৪,৫৬৮ জন, যদিও এদের মধ্যে অনেকে অবসর গ্রহণ করেছেন, বিদেশে পাড়ি জমিয়েছেন বা অন্য পেশায় যুক্ত হয়েছেন। এর মানে দাঁড়ায়, দেশে প্রয়োজনীয় ডিগ্রিধারী চিকিৎসক থাকলেও সরকারি কাঠামোর অধীনে তাঁদের সেবা নেওয়ার মতো পর্যাপ্ত নিয়োগ নেই। ফলে তৈরি হচ্ছে এক বিচিত্র সংকট—একদিকে চিকিৎসক শূন্য পদ নিয়ে হাহাকার, অন্যদিকে উপযুক্ত পদের অভাবে বহু চিকিৎসক বেকার।
তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্য পদে নিয়োগের হার চরম ধীরগতির। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩,২১১টি অনুমোদিত পদের মধ্যে ৫,৭৮২টি পদই ফাঁকা, যা মোট পদের প্রায় ৪৪ শতাংশ। অন্যদিকে ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১,৩১৪টি পদের মধ্যে ৬ ৭০টি পদে কোনো চিকিৎসক নেই, অর্থাৎ সেখানকার ফাঁকা পদের হার ৫০ শতাংশের বেশি। সব মিলিয়ে ৪১,৮০৬টি মোট অনুমোদিত পদের মধ্যে ১১,৪৯৫টি পদ বর্তমানে খালি রয়েছে। প্রান্তিক পর্যায়ে এই পরিস্থিতি আরও নাজুক। বিশেষজ্ঞদের মতে, নতুন পদ তৈরি করার চেয়েও বড় জরুরি কাজ হলো বিদ্যমান শূন্য আসনগুলো দ্রুত পূরণ করা।
প্রতিবছর দেশের মেডিকেল কলেজগুলো থেকে প্রায় ১০,০০০ থেকে ১২,০০০ নতুন চিকিৎসক বের হন। তবে পর্যাপ্ত সরকারি নিয়োগ না থাকায় অনেক তরুণ চিকিৎসক বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে মাসে মাত্র ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা বেতনে কাজ করছেন। এক গবেষণায় দেখা যায়, দক্ষিণ এশিয়ায় চিকিৎসকদের বার্ষিক গড় আয়ের হারে বাংলাদেশ তলানিতে। ভারতে যেখানে একজন চিকিৎসকের গড় বার্ষিক আয় প্রায় ১৬ লাখ টাকা, সেখানে বাংলাদেশে তা মাত্র ৩ লাখ টাকার কাছাকাছি। যুক্তরাজ্য বা অন্যান্য উন্নত দেশে এই পার্থক্য আরও বহুগুণ বেশি।
বিভিন্ন সময়ে ৪২তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৭,০০০-এর বেশি চিকিৎসক ও ডেন্টাল সার্জন সরকারি সেবায় যুক্ত হয়েছেন। তবে এই ধরনের সাময়িক বা জরুরি নিয়োগ দিয়ে সংকট মেটানো সম্ভব নয়। কারণ বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত যোগদান পর্যন্ত দীর্ঘ সময় ব্যয় হয়। পাশাপাশি নিয়মিত অবসরের ফলে শূন্য হওয়া পদগুলো সঙ্গে সঙ্গে পূরণ করার সুযোগ থাকে না। স্বাস্থ্য খাতের গবেষকদের মতে, বিএমডিসি লাইসেন্স পরীক্ষার মেধা তালিকা ব্যবহার করে সরাসরি ভাইভা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে শূন্য পদ পূরণের একটি স্থায়ী ও নিয়মিত ব্যবস্থা চালু করা দরকার।
সরকারি নিয়ম অনুযায়ী গ্রামে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও ঢাকার বাইরে চিকিৎসকদের ধরে রাখা সম্ভব হচ্ছে না। গ্রামে নিরাপদ ও উপযুক্ত আবাসন, সন্তানদের মানসম্মত শিক্ষা, পরিবার নিয়ে জীবনযাপনের সুযোগ এবং ক্যারিয়ার বিকাশের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। ফলে শুধু আইন দিয়ে চিকিৎসকদের গ্রামে পাঠানো কঠিন হয়ে পড়ে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, সাধারণ বিসিএস কাঠামোর বাইরে এনে যুক্তরাজ্যের এনএইচএসের (NHS) আদলে একটি স্বাধীন ‘বাংলাদেশ হেলথ সার্ভিস’ গঠন করা প্রয়োজন, যাতে চিকিৎসকদের বেতন, পদোন্নতি ও ভাতা স্বতন্ত্রভাবে নির্ধারণ করা সম্ভব হয়।
শুধু চিকিৎসক নিয়োগ দিলেই স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত ৩ থেকে ৪ জন নার্স থাকা প্রয়োজন। বর্তমানে দেশে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের সম্মিলিত হার প্রতি ১০,০০০ মানুষের বিপরীতে প্রায় ১২.৭৮ জন, যা প্রয়োজনের তুলনায় বেশ কম। চিকিৎসা শিক্ষা প্রসারের পাশাপাশি নার্সিং ও সহকারী স্বাস্থ্যকর্মীর সংখ্যা না বাড়ালে দলগত চিকিৎসাসেবা ব্যাহত হতে বাধ্য।
অবশ্য স্বাস্থ্য সংকট নিরসনে সরকার সম্প্রতি কিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুত ৫,০০০ পদে এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং ১ লাখ ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা। পাশাপাশি ৯৪১টি জ্যেষ্ঠ স্টাফ নার্স এবং ৯৪৭টি মিডওয়াইফ পদ তৈরি করা হয়েছে। একই সাথে কমিউনিটি পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের একটি একক ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং প্রতিটি ওয়ার্ড বা প্রাথমিক স্তরে যুক্তরাজ্যের আদলে ‘প্রাইমারি কেয়ার ইউনিট’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- ঘুরে আসুন সিকিম
- শেখ হাসিনার যত রেকর্ড
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়