জবির দ্বিতীয় ক্যম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হয়ে এর সাথে সংশ্লিষ্ট সকলে ক্যাম্পাস পরিদর্শন করবে বলে জানান ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে সভার পর ভিসি এ কথা জানান।

ভিসি বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ফেইজের কাজ চলমান। এ কাজটি কিভাবে নেবেন সেটা তিন কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত করবেন। সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্পাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা করে একটি রোডম্যাপ তৈরি করবেন বলে জানান ভিসি। কোন কাজ কোন অবস্থায় তার তথ্য বিবেচনায় নিয়ে অ্যানোমালি চিহ্নিত কিরে রিভাইজড ডিপি প্রস্তুত করবেন।

তিনি আরো বলেন, আমাদের বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের কাজের বিষয়েও আমরা তাদের অনুরোধ করেছিলাম। তারা এ কাজটি করারও প্রাথমিক সম্মতি দিয়েছেন। তারা এই সাইটটিও ভিজিট করবেন। এটাও আমাদের জন্য অনেক বড় একটি সাফল্য।

এ সময় শিক্ষার্থীদের শাটডাউন প্রত্যাহারের আহ্বান জানিয়ে ভিসি বলেন, এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের পুরো কৃতিত্ব দিতে চাই। পাশাপাশি সরকার যেভাবে আমাদের সমস্যা সমাধানে নজর দিয়েছে, সহযোগিতা করেছে সে ব্যাপারেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসের শাট ডাউন তুলে নেয়ার আহ্বান জানাচ্ছি। এটা তুলে নিলে সবাই উপকৃত হবে। 

মন্ত্রণালয়ের সভার লিখিত আসার বিষয়ে ভিসি বলেন, এরকম বহুমুখী সভার রেজ্যুলিউশন দিতে সময় লাগে। উনারা খুবই দ্রুত কাজটা করবেন। এ ছাড়া সম্ভাব্য সময় রোববার সেনা প্রতিনিধিরা দ্বিতীয় ক্যাম্পাস ভিজিটে যেতে পারেন।
এই বিভাগের আরও খবর
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে মন্ত্রণালয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে মন্ত্রণালয়

দ্যা ডেইলি ক্যাম্পাস
সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ঢাকা কলেজের সামনে অধ্যাদেশ মঞ্চ তৈরি করছেন শিক্ষার্থীরা

সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ঢাকা কলেজের সামনে অধ্যাদেশ মঞ্চ তৈরি করছেন শিক্ষার্থীরা

দ্যা ডেইলি ক্যাম্পাস
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

নয়া দিগন্ত
সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের আবার অবরোধ, আবার ভোগান্তি

সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের আবার অবরোধ, আবার ভোগান্তি

প্রথমআলো
রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

দ্যা ডেইলি ক্যাম্পাস
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি