টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৭৮ রানে পরাজয়ের পর আজ (শনিবার) কলম্বোর সিঙ্ঘলীজ স্পোর্টস ক্লাব মাঠে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

শান্ত বলেন,
"আমার একটি ঘোষণা দেওয়ার আছে। আমি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।"

তিনি আরও বলেন,
"আমি সবাইকে স্পষ্ট করে বলতে চাই, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে দলের স্বার্থে নেওয়া হয়েছে, ব্যক্তিগত কিছু নয়। আমি মনে করি, এই সিদ্ধান্ত দলের জন্যই ভালো হবে।"

"একইসাথে তিনটি ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকা দলের জন্য কিছুটা কঠিন হতে পারে। এজন্যই আমি টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে বোর্ড ভিন্ন কিছু ভাবলে, সেটার প্রতি আমার পূর্ণ সম্মান থাকবে।"

টেস্ট শুরুর দুই দিন আগে থেকেই কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, শান্ত আর টেস্ট অধিনায়ক থাকছেন না এবং সিরিজ শেষে তিনি নিজেই বোর্ডকে সিদ্ধান্ত জানাবেন।

গুঞ্জন রয়েছে, শ্রীলঙ্কা সফরের ঠিক আগে শান্তকে না জানিয়েই ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি, যা তার ভালো লাগেনি। এমনকি তখন থেকেই তিনি তার ঘনিষ্ঠদের টেস্ট নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে জানা যায়।

তবে সেসময় শান্ত এই বিষয়ে মুখ খুলতে চাননি। তার ভাষায়,
"আন্তর্জাতিক ম্যাচ শুরুর কমপক্ষে এক সপ্তাহ আগে এমন আলোচনা হওয়া উচিত নয়, কারণ এতে খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত ঘটে।"

এখন দেখার বিষয়, টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে কার কাঁধে দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই বিভাগের আরও খবর
নাহিদ রানার তাণ্ডবে উড়ে গেলো পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের

নাহিদ রানার তাণ্ডবে উড়ে গেলো পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের

জাগোনিউজ২৪
ইতিহাসের সবচেয়ে বড় ভিএআর মুহূর্তে রক্ষা পেয়েছে আর্সেনাল!

ইতিহাসের সবচেয়ে বড় ভিএআর মুহূর্তে রক্ষা পেয়েছে আর্সেনাল!

বাংলা ট্রিবিউন
বিশ্বকাপে জার্মানির তুরুপের তাস লেনার্ট কার্ল

বিশ্বকাপে জার্মানির তুরুপের তাস লেনার্ট কার্ল

সমকাল
৪০০ পেরিয়ে থামলো বাংলাদেশ

৪০০ পেরিয়ে থামলো বাংলাদেশ

নয়া দিগন্ত
পেস লড়াইয়ে পাকিস্তানের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন শান্ত

পেস লড়াইয়ে পাকিস্তানের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন শান্ত

সমকাল
সিটিকে চাপে ফেলে অ্যাটলেটিকোর অপেক্ষায় আর্সেনাল

সিটিকে চাপে ফেলে অ্যাটলেটিকোর অপেক্ষায় আর্সেনাল

মানবজমিন
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ