থাইল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কাছে জ্যোতির দল

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে মূল পর্বের আরও কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। বুধবারের এই জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার পথে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এখন বাকি দুই ম্যাচ থেকে মাত্র একটি জয় পেলেই বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের। এমনকি বৃষ্টিতে ভেসে যাওয়া কোনও ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও নিশ্চিত হবে মূল পর্ব।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছে। 

ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলে শূন্য রানে আউট হন ওপেনার দিলারা আক্তার। শারমিন আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯ বলে করেন ১১ রান। তার পর অবশ্য জুয়ায়রিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ১১০ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তৃতীয় উইকেটের এই বড় জুটিতেই বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি।

দুজনই হাফসেঞ্চুরি তুলে নেন। জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি করা জুয়ায়রিয়া ৪৩ বলে করেন ৫৬ রান। তার ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। সোবহানা ৪২ বলে খেলেন ৫৯ রানের ইনিংস। তাতে ছিল ৯টি চার ও একটি ছক্কা।

শেষ দিকে বড় কোনও ইনিংস আসেনি। তবে রিতু মনি ছয় বলে দ্রুতগতিতে ১৫ রান যোগ করেন। 

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় থাইল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে নাথাকান চান্থাম ৪৪ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন। নারুয়েমল চাইওয়াই করেন ৩০ রান। নান্নাপাতের ব্যাট থেকেও আসে ২৯ রান। এছাড়া আর কেউ বাংলাদেশের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারেননি।
এই বিভাগের আরও খবর
নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত ওয়ানডে দল

নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত ওয়ানডে দল

বণিক বার্তা
পিএসএল শেষ ইমনের

পিএসএল শেষ ইমনের

সময় নিউজ
ইয়ামালই হবেন ভবিষ্যতের 'বিশ্বসেরা', বললেন বার্সা কোচ

ইয়ামালই হবেন ভবিষ্যতের 'বিশ্বসেরা', বললেন বার্সা কোচ

The Daily Star
বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন এনএসসিতে

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন এনএসসিতে

প্রথমআলো
নানি-নাতির বাংলাদেশ জয়ের গল্প

নানি-নাতির বাংলাদেশ জয়ের গল্প

সমকাল
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সময় নিউজ
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ