দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিন: এ জেড এম জাহিদ

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত 'রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, গুটিকয়েক মানুষ যেভাবে বলবে দেশ সেভাবে চলতে পারে না। আওয়ামী লীগ ১৯৭১ সালেও পালিয়েছে, ২০২৪ সালেও একই কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান সমস্যা দেখে পালিয়ে যাননি বরং তার সমাধান করেছেন। তাঁর সততা ও দেশ প্রেম ছিল প্রশ্নহীন।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি জন আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলে বলেই তারা রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য ৩১ দফা প্রণয়ন করেছে। জাতিকে ছোট করার জন্য সব ধরনের কাজ করছে বিগত আওয়ামী সরকার। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি চর্চা করে। তারা বিএনপির চেয়ারপারসনের ওপর অনেক নির্যাতন চালিয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলেন জানান জাহিদ হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমানের ক্ষমতার কোনো মোহ ছিল না। তার শাসনামলে প্রথম চাল রপ্তানি হয়েছিল। বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েই তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। 
এই বিভাগের আরও খবর
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

জাগোনিউজ২৪
নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

আমার দেশ
সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি

সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন
তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাগোনিউজ২৪
রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

দৈনিক ইত্তেফাক
ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা

ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা

প্রথমআলো
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন