কোচ সারোয়ার ইমরান দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন, ২৫০ রানের বেশি করার সামর্থ্য দলের আছে। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তা করে দেখাল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে দলটা তুলে ফেলেছে ২৭১ রান, তাও মোটে ৩ উইকেট খুইয়ে।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে এতে বড় অবদান রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। ৮০ বলে তিনি করেছেন ১০১ রান। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি শারমিন আক্তার। তবে অপরাজিত ৯৪ রান করে দলকে বিশাল পুঁজি পেতে সাহায্য করেছেন তিনি।
লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ইশমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই। তবে ফারজানা হকের সঙ্গে শারমিনের ১০৪ রানের জুটি সে ধাক্কাটা সামাল দেয়।
৮২ বলে ৫৩ রান করে ফারজানা ফেরেন এরপর। বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি। তৃতীয় উইকেট জুটিতে ১৩৮ বলে ১৫২ রান যোগ করেন নিগার আর শারমিন। তাতেই বাংলাদেশ বিশাল পুঁজি পেয়ে যায়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়