নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে চোখরাঙানি আলজেরিয়ার

টানা তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী করা ক্লেমেন্টের (জার্মান অর্থনীতিবিদ ইয়াকিম ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস মডেল) পরিসংখ্যান মডেল এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছে নেদারল্যান্ডসকে। অর্থাৎ এই মডেলের পূর্বানুমান অনুযায়ী, আগামী ১৯ জুলাই ফাইনালে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ডাচরা।

এই ভবিষ্যদ্বাণীর কারণে কমলা জার্সির খেলোয়াড়েরা একটু বেশি নির্ভার হয়ে পড়লেন কি না, কে জানে! বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে বসেছেন তাঁরা। গতকাল রাতে রটারডামে নেদারল্যান্ডসকে ১–০ গোলে হারায় উত্তর আফ্রিকার দলটি। আলজেরিয়ার এই জয় বিশ্বকাপে তাদের গ্রুপসঙ্গী আর্জেন্টিনাসহ অন্যদের জন্যও বড় সতর্কবার্তা।

ম্যাচে প্রত্যাশিতভাবেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ডাচরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোলে আলজেরিয়াকে জয় এনে দেন হাজ মুসা। তাঁর বাঁ পায়ের বাঁকানো শটে বল জড়ায় জালে।

আন্তর্জাতিক ফুটবলে মুসার প্রথম এই গোলে বিশ্বকাপের আগে ঘরের দর্শকদের সামনে থেকে নেদারল্যান্ডসের বিদায় নেওয়াটা সুখকর হলো না। বিশ্বকাপে খেলতে আজ নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেবে নেদারল্যান্ডস দল।

আলজেরিয়ার পোস্টে দাঁড়িয়ে ম্যাচে দুর্দান্ত খেলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ডাচদের একের পর এক আক্রমণ ঠেকান। ২৮ বছর বয়সী লুকা বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদা সিএফে খেলেন। এমন পারফরম্যান্সে বিশ্বকাপে আলজেরিয়ার পোস্টে দাঁড়ানোর দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করলেন লুকা।

১৪ জুন রাতে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস। ২০ জুন পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন। আর তিউনিসিয়ার বিপক্ষে ডাচরা গ্রুপে শেষ ম্যাচ খেলবে ২৬ জুন।
এই বিভাগের আরও খবর
উত্তপ্ত ম্যাচ জিতে আর্জেন্টিনা ফাইনালে

উত্তপ্ত ম্যাচ জিতে আর্জেন্টিনা ফাইনালে

সমকাল
ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় ইংল্যান্ড-আর্জেন্টিনা

ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় ইংল্যান্ড-আর্জেন্টিনা

জাগোনিউজ২৪
ফ্রান্সকে বোতলবন্দি করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে বোতলবন্দি করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

আমার দেশ
২০ বছর পর সেমিতে স্পেন ও ফ্রান্স, জমে উঠেছে মনস্তাত্ত্বিক লড়াই

২০ বছর পর সেমিতে স্পেন ও ফ্রান্স, জমে উঠেছে মনস্তাত্ত্বিক লড়াই

যুগান্তর
সতর্ক স্পেন কোচ, তবে কৌশল বদলাতে নারাজ

সতর্ক স্পেন কোচ, তবে কৌশল বদলাতে নারাজ

বিডি প্রতিদিন
ভিএআর থাকায় মাঠে কোনো দলকে সাহায্য করা বেশ কঠিন: স্ক্যালোনি

ভিএআর থাকায় মাঠে কোনো দলকে সাহায্য করা বেশ কঠিন: স্ক্যালোনি

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা

  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘিরে ইরানে বিতর্ক, আপত্তিতে কট্টরপন্থীরা

  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন