পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কার্যালয় পদত্যাগের পর সাংবাদিকদের নিজেই এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

এসময় তিনি বলেন, ‘আমি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছি। একই সঙ্গে অন্যান্য যেসব কমিটির সঙ্গে যুক্ত ছিলাম সেখান থেকেও আজকে পদত্যাগ করেছি।’

উপদেষ্টা পরিষদের তার স্থলে কে দায়িত্ব নেবেন, এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘পরবর্তী সময়ে দায়িত্ব কে নেবেন, সেটা ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে।’ 

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। নাহিদ ইসলাম এই দলের নেতৃত্ব দেবেন বলে গুঞ্জন রয়েছে। আর সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলেও কিছু দিন ধরেই আলোচনা চলছিল। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
নিজ জেলার মহানগরে পুলিশের পদায়ন নয়

নিজ জেলার মহানগরে পুলিশের পদায়ন নয়

প্রথমআলো
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’

‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’

বাংলা ট্রিবিউন
প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠ
ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলা খারিজ

ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলা খারিজ

আমার দেশ
পুশ ইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি ড্রোন

পুশ ইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি ড্রোন

The Daily Star
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা