পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজ

পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাঁচ হাজার পাঁচ শ’ টন পশুখাদ্যে ব্যবহৃত চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন-১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।

এর আগে গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মংলা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। সাত মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি থেকে মোংলা বন্দরে পাঁচ হাজার পাঁচ শ’ টন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।
এই বিভাগের আরও খবর
বিভাগীয় শহরে পেট্রল-অকটেনের সরবরাহ বাড়াল বিপিসি

বিভাগীয় শহরে পেট্রল-অকটেনের সরবরাহ বাড়াল বিপিসি

বণিক বার্তা
গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

মানবজমিন
আপাতত তেলের দাম বাড়াবে না সরকার

আপাতত তেলের দাম বাড়াবে না সরকার

যুগান্তর
বিশ্ববাজারে টানা তৃতীয় দিন বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা তৃতীয় দিন বাড়ল জ্বালানি তেলের দাম

বণিক বার্তা
আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ

আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ

জনকণ্ঠ
২,২৭১ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

২,২৭১ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন