পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ও স্থানান্তরযোগ্য কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন

বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন। এর ওজন ৭৮ হাজার টন। এটি একটি কৃত্রিম ভাসমান দ্বীপ। পারমাণবিক বিস্ফোরণও এর কিছু করতে পারবে না। এটি চলনশীল, আধা-ডুবোজাহাজ জাতীয়, যুগ্ম হালযুক্ত একটি প্ল্যাটফর্ম। এতে নতুন কোনো কিছু সরবরাহ ছাড়া ২৩৮ জনকে টানা চার মাস ধরে ধারণ করতে পারবে। বিশ্বে এর আগে এমন কোনো দ্বীপ নির্মাণ করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এই অবকাঠামোর আকার চীনের ফুজিয়ান বিমানবাহী রণতরির সমান। এটি ২০২৮ সালে কার্যক্রম শুরু করবে। ৬-৯ মিটার উচ্চতার ঢেউ এবং সর্বোচ্চ শ্রেণির (ক্যাটাগরি ১৭) টাইফুনও মোকাবিলা করতে পারে এই কৃত্রিম দ্বীপ। প্রকল্পের নেতৃত্বদানকারী একাডেমিশিয়ান লিন ঝোংচিন ইকোনমিক ইনফরমেশন ডেইলিকে বলেন, আমরা নকশা ও নির্মাণ দ্রুত শেষ করতে গতি বাড়িয়েছি, যাতে ২০২৮ সালের মধ্যেই এটি চালু করা যায়। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা জানান- এ স্থাপনায় বিশেষ ‘মেটাম্যাটেরিয়াল’ স্যান্ডউইচ প্যানেল ব্যবহৃত হয়েছে, যা ধ্বংসাত্মক চাপকে নরম চাপের মতো করে ফেলতে পারে।

শাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং দেচিং-এর নেতৃত্বাধীন গবেষক দল লিখেছেন, এই গভীর সমুদ্রের প্রধান বৈজ্ঞানিক স্থাপনাটি সব ধরনের আবহাওয়া উপযোগী এবং দীর্ঘমেয়াদি বসবাসের উপযোগিতা মাথায় রেখে নকশা করা হয়েছে। দলটি আরও জানায়, এর সুপারস্ট্রাকচারে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং নেভিগেশন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কম্পার্টমেন্ট আছে। এজন্য পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের সরকারি নাম ‘ডিপ-সি অল ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্স ফ্যাসিলিটি’। দশ বছরের গবেষণা ও পরিকল্পনার পর এটি চীনের ‘দূর-সমুদ্রের ভাসমান মোবাইল দ্বীপ’ হিসেবে তৈরি হচ্ছে। ভাসমান দ্বীপটির দৈর্ঘ্য হবে ১৩৮ মিটার এবং প্রস্থ ৮৫ মিটার। প্রধান ডেকটি পানির সমতল থেকে ৪৫ মিটার উঁচু থাকবে। 
এই বিভাগের আরও খবর
জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

The Daily Star
চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

নয়া দিগন্ত
গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

জনকণ্ঠ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

The Daily Star
নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

মানবজমিন
পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি