পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করল রাজশাহীর ক্রিকেটাররা

বিপিএলের কোনো পারিশ্রমিক না পাওয়ায় বুধবারের (১৫ জানুয়ারি) নির্ধারিত অনুশীলন বর্জন করেছে দুর্বার রাজশাহী দলের ক্রিকেটাররা। কালকের (বৃহস্পতিবার) মধ্যে ৫০ শতাংশ পারিশ্রমিক না পেলে পরবর্তী ম্যাচ না খেলার সিদ্ধান্ত ক্রিকেটারদের। রাজশাহীর এক ক্রিকেটার বিষয়টি জানিয়েছেন সময় সংবাদকে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার রাজশাহীর অনুশীলন সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে ৯টা ৪৮ মিনিটে মিডিয়া ম্যানেজার মেসেজ দিয়ে অনুশীলন বাতিল হওয়ার কথা জানান।

এদিকে রাজশাহীর ক্রিকেটারদের দাবি, ১০ দিনের ডিএ (ডেইলি অ্যালাউন্স) বকেয়া আছে তাদের। জানা গেছে, ক্রিকেটারদের দাবির পর দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেন স্থানীয় ক্রিকেটারদের। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় ক্রিকেটাররা এবার অনুশীলনে না নেমে প্রতিবাদ জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, বিপিএলের দুই পর্ব শেষ হয়ে গেলেও এখনও কোনো টাকা পাননি দলটির খেলোয়াড়রা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিলেন তারা। এমন কী, দলের বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলে সূত্রটি নিশ্চিত করেছে।
এই বিভাগের আরও খবর
নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত ওয়ানডে দল

নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত ওয়ানডে দল

বণিক বার্তা
পিএসএল শেষ ইমনের

পিএসএল শেষ ইমনের

সময় নিউজ
ইয়ামালই হবেন ভবিষ্যতের 'বিশ্বসেরা', বললেন বার্সা কোচ

ইয়ামালই হবেন ভবিষ্যতের 'বিশ্বসেরা', বললেন বার্সা কোচ

The Daily Star
বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন এনএসসিতে

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন এনএসসিতে

প্রথমআলো
নানি-নাতির বাংলাদেশ জয়ের গল্প

নানি-নাতির বাংলাদেশ জয়ের গল্প

সমকাল
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সময় নিউজ
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ