পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর, পারফরম্যান্সে এগিয়ে এনামুল-তাসকিন

ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে শুক্রবার। সিলেটে দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী সোমবার। বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার প্রথম পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্ব শেষে তিন ম্যাচে তিনটিতে জিতে সবার শীর্ষে আছে গতবারের রানার্সআপ রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সেরও জয় শতভাগ। দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। এছাড়া চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে। অনেকদিন পর বিপিএলে ফেরা দুর্দান্ত রাজশাহী ৩ ম্যাচ খেলে জিতেছে একটি। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সও এখনো জয়ের দেখা পায়নি। ঢাকা তিন ম্যাচের তিনটিতে হেরেছে। অন্যদিকে, সিলেট একটি মাত্র ম্যাচ খেলে সেটি হেরেছে। আগামী সোমবার নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে মাঠে নামবে তারা। 

চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে দুটি। শুক্রবার দুই ম্যাচে দুটি সেঞ্চুরি এসেছে। চিটাগাং কিংসের উসমান খানের পর ঢাকার থিসারা পেরেরা সেঞ্চুরি পেয়েছেন। উসমান দলকে জেতাতে পারলেও থিসারা দলকে জেতাতে পারেননি। এদিকে, হ্যাটট্রিক না হলেও ফাইফারের দেখা পেয়েছেন বোলাররা।   

ঢাকা পর্বে শেষ হওয়া ৮ ম্যাচে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের-ই জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৯ জন। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের তিনজন বাংলাদেশি।  ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন দুর্দান্ত রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। তিন ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিতে তার রান ১৪৬ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন চিটাগাং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান। শুক্রবারের এক সেঞ্চুরিতে তার রান ১৪১। একই রান করে তৃতীয় অবস্থানে আছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। হাফ সেঞ্চুরি না থাকলেও থিসারার আছে একটি সেঞ্চুরি।
 
বল হাতে তিন ম্যাচ খেলে শীর্ষে থাকা রাজশাহীর তাসকিন আহমেদের শিকার ১২ উইকেট। বৃহস্পতিবার সাত উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন এই পেসার। সেরা ১৯ রানে ৭ উইকেট। রংপুর রাইডার্সের খুশদিল শাহ ৭ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। রংপুরের নাহিদ রানা ৬ উইকেট নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। 
এই বিভাগের আরও খবর
৯ গোলের পাগলাটে লড়াইয়ে জয়ের পর গার্দিওলার রসিকতা

৯ গোলের পাগলাটে লড়াইয়ে জয়ের পর গার্দিওলার রসিকতা

The Daily Star
লিভারপুলের সালাহবিহীন পথচলার কি এটাই শুরু

লিভারপুলের সালাহবিহীন পথচলার কি এটাই শুরু

বণিক বার্তা
বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন
এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক, ৭ গোলের ম্যাচে জিতেছে রিয়াল

এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক, ৭ গোলের ম্যাচে জিতেছে রিয়াল

বাংলা ট্রিবিউন
সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে ভারতকে

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে ভারতকে

সময় নিউজ
ব্রুনাইকে গোল-বন্যায় ভাসাল বাংলাদেশ

ব্রুনাইকে গোল-বন্যায় ভাসাল বাংলাদেশ

আমার দেশ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি