ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এতে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ও দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। 

রোববার চেয়াপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। এর আগে মির্জা ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হয়। বিএনপি মহাসচিবের সঙ্গে আমীর খসরু ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। নির্বাচনের দিনক্ষণ নিয়ে তো একটা স্বস্তির ব্যাপার, সবাই জানে যে- আমরা যেদিকে যাচ্ছি, সেটা মোটামুটি একটা দিনক্ষণে আসা গেছে- ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। শুধুমাত্র বাংলাদেশের ভেতরে তো না, আমেরিকাসহ বাংলাদেশের যারা পার্টনার আছে- সবার জন্য একটা স্বস্তি।

সবার তো এসব ব্যাপারে একটা কর্মপরিকল্পনা থাকে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় সকলের জন্য ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়ে যাবে। 

তিনি বলেন, স্বাভাবিকভাবে বাংলাদেশে নির্বাচন, আগামী দিনের নির্বাচন, এব্যাপারে বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটা এপ্রোসিয়েট করা হয়েছে যে, লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা হয়েছে- সেই বৈঠকের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছেন এবং সেই মিটিংয়ের ফলে যে দেশে বড় একটা স্বস্তি আসছে ও নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনায় এসেছে। 

সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, মতপ্রার্থক্য তো থাকতেই হবে৷ এখানে মতপ্রার্থক্য না থাকার কোনো সুযোগ নেই। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা সমাধান আগামী একমাসের মধ্যে শেষ হয়ে  যাওয়ার কথা। কারণ ঐকমত্য যেসব বিষয়গুলোর হবে, তার বাইরে যাওয়ার তো যাওয়ার কোনো সুযোগ নেই। 
এই বিভাগের আরও খবর
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

জাগোনিউজ২৪
নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

আমার দেশ
সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি

সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন
তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাগোনিউজ২৪
রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

দৈনিক ইত্তেফাক
ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা

ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা

প্রথমআলো
ট্রেন্ডিং
  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন