ফিফার নেতৃত্বের পূর্ণাঙ্গ তদন্ত চায় ইংলিশ এফএ, চাপে ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনার ঝড় থামছেই না। বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করার পর এবার ফিফার নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এ বিষয়ে উয়েফার অবস্থানকেও প্রকাশ্যে সমর্থন দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ফিফা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FFE)’ নামে একটি পরিকল্পনা ঘোষণা করেছিল। এর আওতায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনায় সম্মতি দেওয়া সদস্য দেশগুলো অতিরিক্ত অর্থ পেত। তবে পরিকল্পনাটি ঘোষণার পর থেকেই উয়েফাসহ বিশ্বের বিভিন্ন ফুটবল ফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে পড়ে।

ক্রমবর্ধমান চাপের মুখে শনিবার ভোরে ফিফা সভাপতি ইনফান্তিনো পরিকল্পনাটি প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু এতেও ক্ষোভ কমেনি। উয়েফা এক বিবৃতিতে জানায়, বর্তমান ফিফা নেতৃত্ব শুধু তাদের নয়, বিশ্ব ফুটবল পরিবারের অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।

উয়েফার ভাষ্য, ২০১৬ সালে সভাপতি নির্বাচনের সময় ইনফান্তিনো ফিফাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। সংস্থাটির অভিযোগ, পুরো প্রক্রিয়াটি গোপনীয়ভাবে পরিচালনা করা হয়েছে এবং সদস্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এ অবস্থায় উয়েফার পাশে দাঁড়িয়ে ইংলিশ এফএ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা উয়েফার অবস্থানকে সম্পূর্ণ সমর্থন করি। এখন সময় এসেছে ফিফার নেতৃত্ব ও সুশাসনের পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনা করার। বিশ্ব ফুটবল যেন স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় এবং ২১১টি সদস্য দেশের স্বার্থ রক্ষা করে দীর্ঘমেয়াদে খেলাটির উন্নয়ন নিশ্চিত করতে পারে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর আগে ইউরোপের ৫৫টি ফুটবল ফেডারেশন পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকেও আপত্তি জানানো হয়। ফলে আন্তর্জাতিক ফুটলে ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়ে যায়।

আগামী বছর ফিফা সভাপতির নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। একসময় ইনফান্তিনোকে সহজেই পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হলেও সাম্প্রতিক ঘটনার পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। আগামী নভেম্বরে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হবে এবং ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে ফিফা সভাপতির নির্বাচন।
এই বিভাগের আরও খবর
মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

কালের কণ্ঠ
বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

সমকাল
জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

মানবজমিন
অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

কালের কণ্ঠ
শরীফুল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শরীফুল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

প্রথমআলো
বাংলাদেশকে ‘এখন প্রাপ্য সম্মান দেয়া উচিত’: ইয়ান বিশপ

বাংলাদেশকে ‘এখন প্রাপ্য সম্মান দেয়া উচিত’: ইয়ান বিশপ

মানবজমিন
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা