ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেফতার করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হংকং থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পা রাখার পরপরই তাকে গ্রেফতার করা হয়। খবর বিবিসির।

২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকাকালে দেশটিতে মাদকবিরোধী অভিযানের নামে হাজারও মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতার হতে পারেন এরকম খবরের জবাবে এর আগে ৭৯ বছর বয়সী দুতের্তে বলেছিলেন, তিনি কারাগারে যেতে রাজি আছেন।

এদিকে তার গ্রেফতারকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছে ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর হিউম্যান রাইটস।

ফিলিপাইন আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এই গ্রেফতার বেআইনি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় দুতের্তের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী সালভাদর পানেলো।
এই বিভাগের আরও খবর
লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

দৈনিক ইত্তেফাক
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

নয়া দিগন্ত
হরমুজ নিয়ে ফের হুঁশিয়ারি ইরানের, বিস্ময়কর প্রতিশোধের হুমকি

হরমুজ নিয়ে ফের হুঁশিয়ারি ইরানের, বিস্ময়কর প্রতিশোধের হুমকি

বিডি প্রতিদিন
কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

মানবজমিন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যুগান্তর
লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল, যুদ্ধবিরতি ভেঙ্গে হামলা চালাচ্ছে দক্ষিণ লেবাননে

লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল, যুদ্ধবিরতি ভেঙ্গে হামলা চালাচ্ছে দক্ষিণ লেবাননে

মানবজমিন
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ