অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বিশ্বজুড়ে প্রশংসার বন্যা বইছে। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের দুর্দান্ত এই জয়ের পর লাল-সবুজের দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট বিশ্বের রথী-মহরথীরা। বিশেষ করে সাবেক ক্যারিবিয়ান পেসার ও প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করে তাদের প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ইয়ান বিশপ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যাদের কাছ থেকে তারা এতদিন উপযুক্ত স্বীকৃতি ও প্রশংসা পায়নি, তাদের কাছ থেকেই এখন নিজেদের প্রাপ্য সম্মান পাওয়ার দাবিদার তারা।’
বাংলাদেশ দলের পারফরম্যান্সের প্রশংসায় বিশপ বেশ কয়েকজন ক্রিকেটারের নাম বিশেষভাবে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এখানে অবদান রাখার মতো অনেক খেলোয়াড়ই রয়েছে- মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান প্রমুখ। তবে বিশেষ করে হাসান মাহমুদ ফিট থাকার পর থেকেই দীর্ঘদিন ধরে দারুণ লাইন ও লেংথ বজায় রেখে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশন বেশ চমৎকার ও কার্যকরী। কোচ ফিল সিমন্স এবং তার পুরো দলের জন্য আমি খুবই খুশি।’
ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দুর্দান্তভাবে ৬ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এরপর নিজেদের প্রথম ইনিংসে তানজিদ হাসান (১০১) ও নাজমুল হোসেন শান্ত (৮৪) ও মেহেদী হাসান মিরাজদের (৬৫) ব্যাটে ভর করে ৪২৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এর আগে স্বাগতিকরা অলআউট হয় ১৯৮ রানে। বাংলাদেশ লিড পায় ২২৮ রানের। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের (১০৪) সেঞ্চুরিতে ভর করে ২৮৪ রান তোলে অজিরা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- ঘুরে আসুন সিকিম
- শেখ হাসিনার যত রেকর্ড
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়