বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: এমপি বরকত উল্লাহ বুলু

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন।

বুলু বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০ টাকা থেকে ২৩০০ টাকা দিয়ে নিয়েছিলেন, সেখানে এখন তা নিতে পারছেন ১২৮০ টাকা করে। আস্তে আস্তে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ, রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমি পুরো বেগমগঞ্জে পাঁচ হাজার প্রান্তিক মানুষের মাঝে ৩২ লাখ টাকার ইফতারসামগ্রী বিতরণ করব। 

পরবর্তীতে ঈদসামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জের যারা বিত্তবান আছেন তাদের আহ্বান করব, মাহে রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। যাতে ওই সব লোকজন সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাইরে বিত্তবানরা এগিয়ে আসলে আসলে আমরা খুশি হব।’
এই বিভাগের আরও খবর
প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠ
ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলা খারিজ

ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলা খারিজ

আমার দেশ
পুশ ইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি ড্রোন

পুশ ইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি ড্রোন

The Daily Star
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন
সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদের বাজেট অধিবেশন শুরু

যুগান্তর
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা