বেঞ্চ পরীক্ষা করতে পারে বাংলাদেশ, বিশ্রামে থাকবেন অধিনায়ক!

ইতোমধ্যেই সিরিজ জিতে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচটি কেবল নিয়ম রক্ষার। ফলে এশিয়া কাপের আগে এটাই শেষ সুযোগ নিজেদের গুছিয়ে নেয়ার।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বুধবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে দু’দল।

স্বাগতিকরা এই ম্যাচকে বেছে নিতে পারে বেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্য। পাকিস্তানের বিপক্ষে গত সিরিজেও এই ধারার দেখা মেলে। সেবার সিরিজ জয়ের পর তারা শেষ ম্যাচে একাদশে আনেন পাঁচ পরিবর্তন।

শেষ পর্যন্ত বাংলাদেশ ওই ম্যাচ হারলেও পজিটিভ মনোভাব স্পষ্ট হয়ে উঠে। আজো একই দৃশ্যপট, আজো কী একই পথে হাঁটবেন লিটন-সিমন্স! যুক্তি বলে হাঁটার কথা। টাইগাররা প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না।

যদি তাই হয় তবে শেষ ম্যাচে নুরুল হাসান সোহান ও সাইফুদ্দিনকে দেখা যেতে পারে একাদশে। ফেরানো হতে পারে রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকেও। ফিরতে পারেন শামিম পাপাটোয়ারী।

রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম প্রথম ম্যাচে সুযোগ পেলেও তেমন কিছু করতে পারেননি। তাসকিন আহমেদ ও শেখ মেহেদীকে বিশ্রাম দেয়া হতে পারে।

গুঞ্জন আছে অধিনায়ক লিটন দাসকেও বিশ্রাম দেয়ার। তেমনটা হলে একাদশে ফেরা নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে।
এই বিভাগের আরও খবর
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

সমকাল
দর্শনীয় গোল করলেন মেসি

দর্শনীয় গোল করলেন মেসি

বাংলা ট্রিবিউন
মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

কালের কণ্ঠ
বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

সমকাল
জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

মানবজমিন
অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের: সংঘাতের নতুন মোড়

  • চিকিৎসকের ঘাটতি বনাম কর্মসংস্থান সংকট: বাংলাদেশের স্বাস্থ্য খাতের জটিল সমীকরণ

  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী