বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা

গন্তব্য অনুযায়ী ট্রাক ভাড়া বেড়েছে কমপক্ষে ৫-৭ হাজার টাকা। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২২-২৩ হাজার টাকা। ২ এপ্রিল থেকে সেই ভাড়া নেয়া হচ্ছে ২৮-৩০ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ৩০-৩৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৪০-৪২ হাজার টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এ কারণে পণ্যের দাম বেড়ে যাবে।

ট্রাকভর্তি পণ্য নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিলেন চালক আবুল কাসেম। তিনি বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা পথে বসবে।’ আরেক চালক আবদুস সোবহান বলেন, ‘এক গাড়ি চাল নিয়ে যাচ্ছি। আগের চেয়ে ৫ হাজার টাকা ভাড়া বেশি গুনতে হচ্ছে। মালিক এ টাকা ওঠাতে গেলে পণ্যের দামের ওপর প্রভাব পড়বে।’

ট্রাক ভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আসলে দেশে তেলের (ডিজেলের) তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়িয়েছে মালিক পক্ষ। এখানে সাধারণ ব্যবসায়ীরা নিরুপায়।’

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, ‘দেশে ডিজেলের তেমন সমস্যা নেই। তার পরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়ায় পড়তে শুরু করেছে। পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে।’

বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন এ বন্দর দিয়ে ৩৫০-৪০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০-৩০০ ট্রাক পণ্য রফতানি হয়। জ্বালানি তেলের দাম না বাড়লেও ট্রাক মালিকরা হঠাৎ করে ২ এপ্রিল থেকে ভাড়া বাড়িয়েছেন কমপক্ষে ৫-৭ হাজার টাকা। এতে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। তারা বলেছেন, ট্রাক ভাড়া বাড়ার কারণে তাদের পণ্যের দামও বাড়াতে হবে। যার প্রভাব ভোক্তার ওপর গিয়ে পড়বে।’
এই বিভাগের আরও খবর
গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আসামি ৫০০

প্রথমআলো
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

যুগান্তর
মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা থালাপতির

দৈনিক ইত্তেফাক
কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

The Daily Star
যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

যাত্রী মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথমআলো
মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

মাদারীপুরের পথে বৃষ্টির মরদেহ, অপেক্ষায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ