বেশ নিরুত্তাপ পরিবেশে বুধবার শেষ হচ্ছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। এই অঞ্চল থেকে ইতোমধ্যে ছয়টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে। সপ্তম হয়ে প্লে-অফে যাওয়ার জন্য ভেনেজুয়েলা ও বলিভিয়ার মধ্য তীব্র লড়াই চলছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি বলিভিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি পুরোপুরি নিয়ম রক্ষার।
আর্জেন্টিনা ও ইকুয়েডরের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আরও আগে, তার ওপর খেলবেন না লিওনেল মেসি। আজ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ নেই ফুটবলপ্রেমীদের। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ইতি টানবে দুই দল।
আর্জেন্টিনা আছে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে, ইকুয়েডর চতুর্থ স্থানে। আর্জেন্টিনা হেরে গেলেও তাদের ধরতে পারবে না কেউ। এ ম্যাচে মেসির বদলে শুরুর একাদশে নামবেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। আর চার হলুদ কার্ডের খাড়ায় পড়া টটেনহ্যাম ডিফেন্ডার রোমেরোর বদলে নামবেন লিওনার্দো বেলেরদি। তবে গুরুত্বহীন হলেও জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করতে চাইবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় লাতিনের আরেক জায়ান্ট ব্রাজিলের জন্যও ম্যাচটি নিয়ম রক্ষার। তবে ব্রাজিল বস কার্লো আনচেলত্তির জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ তিনি ব্রাজিল দল গড়ে তোলার কাজ করছেন। এ ম্যাচে আরও কজনকে পরখ করে নেবেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়