টেলিভিশন নাটকের পরিচিত মুখ রিচি সোলায়মান। তিন দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন ও নাটকে কাজ করেছেন তিনি, তবে দীর্ঘ এ ক্যারিয়ারে কখনো বড় পর্দায় দেখা যায়নি তাকে। এবার প্রথমবারের মতো সিনেমায় অভিষিক্ত হতে চলেছেন রিচি।
সম্প্রতি একটি কফিশপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এ খবর নিজেই নিশ্চিত করেছেন তিনি। রিচি জানান, ‘শিগগিরই একটি সিনেমায় কাজ শুরু করব। এটি প্রযোজনা করছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান এবং পরিচালনা করবেন রাজীব সালেহীন। এছাড়া আরো কিছু কাজের কথাও হয়েছে, তবে শুটিং শুরু না হওয়ায় সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করতে চাইছি না।’
নির্মাতা রাজিব সালেহীন জানিয়েছেন, এ মাসের শেষ দিকে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হবে। সেই সময় সিনেমার নাম এবং অন্যান্য অভিনয়শিল্পীর নামও জানানো হবে।
রিচি এ বছরের শুরুতে একটি টেলিভিশন অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সিনেমায় কাজ করতে পারেন। সিনেমায় আগে কেন দেখা যায়নি—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নানা সময় নানা পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেমার কাজ আর হয়নি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে সুযোগ হয়নি। তবে সিনেমায় অভিনয় করার সুযোগ আমি মিস করেছি। সামনে হয়তো আমাকে বড় পর্দায় দেখা যেতে পারে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিচি সোলায়মানকে কেন্দ্র করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার নাম ও ছবিসংবলিত একটি ফেসবুক আইডি থেকে নিয়মিত রাজনৈতিক পোস্ট করা হচ্ছে, যা তিনি ভুয়া আইডি হিসেবে চিহ্নিত করেছেন। রিচি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন এবং নিজের সুরক্ষার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, ‘আমি কখনই রাজনীতিবিষয়ক মন্তব্য করি না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- শেখ হাসিনার যত রেকর্ড
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়