ভোট দিতে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। সারা দেশে যখন নির্বাচনি আমেজ তুঙ্গে, তখন ভোটের ডাকে সাড়া দিতে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরাও হল ছাড়তে শুরু করেছেন। নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেছেন। ফলে নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে ঢাকা কলেজের আবাসিক হলগুলোতেও।

এবারের নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। তাদের অনেকেই আগে কখনো ভোট দেননি। তাদের মধ্যে ভোট দেওয়ার জন্য কাজ করছে বাড়তি উত্তেজনা ও আমেজ। তাই ভোট দেওয়ার জন্য হল ছেড়ে বাড়িতে যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

টানা এই পাঁচ দিনের ছুটিতে ইতোমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কমে গেছে। বন্ধ হয়ে গেছে হলের ডাইনিং। হলে আছেন অল্পসংখ্যক শিক্ষার্থী। শিক্ষার্থীদের আনাগোনায় ভরা হল মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, হলপাড়া, মুক্তমঞ্চ, শহীদ মিনারে এখন বিরাজ করছে সুনসান নীরবতা। 

তবে, এবার শুধু ছুটি কাটাতে নয় বরং ভোট দেওয়ার জন্য অন্যরকম আমেজ নিয়ে হল ছাড়ছেন বলে জানান শিক্ষার্থীরা। বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার পাতানো নির্বাচনের কারণে ভোট দিতে না পারা ঢাকা কলেজ সাউদার্ন হলের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহাদ। তার গন্তব্য ঠাকুরগাঁও।

তিনি বলেন, এই প্রথম আমি ভোট দেব। এর আগেও ভোট দিতে পারতাম, কিন্তু হাসিনার পাতানো নির্বাচনের কারণে ভোট দিতে পারিনি। এবারের নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। আর এই ভোট দেওয়ার জন্যই আজ বাড়ি যাচ্ছি। আশা করছি এবারের নির্বাচন সুষ্ঠু হবে।

ইন্টারন্যাশনাল হলের আবাসিক শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনকারী ইমি আরাফাত বলেন, ‘আমি বাড়ি যাচ্ছি মূলত ভোট দেওয়ার জন্য। আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি মূলত গণভোটের কারণে যাচ্ছি। আমি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে। 
এই বিভাগের আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫.১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫.১০

দ্যা ডেইলি ক্যাম্পাস
শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

দ্যা ডেইলি ক্যাম্পাস
শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার তহবিল দেউলিয়া করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার তহবিল দেউলিয়া করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রধানমন্ত্রী

The Daily Star
এসএসসিতে যারা ভালো করেনি, তাদের ভালোবেসে বলুন—তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে

এসএসসিতে যারা ভালো করেনি, তাদের ভালোবেসে বলুন—তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে

দ্যা ডেইলি ক্যাম্পাস
মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

যুগান্তর
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা