মণিপুরের পর এবার অগ্নিগর্ভ পরিস্থিতি অরুণাচলে

ভারতের মণিপুর রাজ্যের পর এবার অরুণাচল প্রদেশের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা। ৪৬ বছরের পুরনো ধর্মান্তরণ রোধ আইন নিয়ে একপ্রকার সম্মুখসমরে খ্রিস্টান এবং হিন্দু জনজাতি সংগঠন। অরুণাচলে ধর্মান্তরণ রোধ আইন পাশ হয়েছিল ১৯৭৮ সালে। কিন্তু তার পর থেকে কোনও সরকারই সেই আইনের ‘বিধি’ তৈরি করেনি। ২০১৬ সাল থেকে সেখানে লাগাতার পেমা খান্ডুর নেতৃত্বে বিজেপি সরকার চলছে। অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের সময়েও সেখানে গেগং আপাঙের নেতৃত্বে বিজেপি সরকার ছিল। 

কিন্তু কোনও আমলেই ধর্মান্তরণ রোধ আইনের ‘বিধি’ তৈরি করা যায়নি। জনজাতি সম্প্রদায়ের এক আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলায় সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চ ওই আইনের ‘বিধি’ প্রণয়ন করে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের সেই রায়ে হাই কোর্টের নির্দেশ, ছ’মাসের মধ্যে অরুণাচল সরকারকে ১৯৭৮ সালে পাশ হওয়া আইনটির ‘বিধি’ প্রণয়ন করতে হবে। হাইকোর্টের রায়ের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। আরএসএসের জনজাতি সংগঠন ‘বনবাসী কল্যাণ আশ্রম’ দীর্ঘদিন ধরে এই আইন কার্যকর করার দাবি জানিয়ে আসছে। সংঘের ওই সংগঠনের দাবি, ধর্মান্তরণ প্রতিরোধ আইন কার্যকর হয়ে গেলে আদিবাসীদের ধর্মান্তরণ রুখে দেওয়া যাবে।

এদিকে আদালতের রায়ের পর অরুণাচলের খ্রিস্টানদের সংগঠন অরুণাচল খ্রিস্টান ফোরাম ইটানগরে একদফায় বিক্ষোভ দেখিয়েছে। ওই সংগঠনের সভাপতি তারাহ মিরির দাবি, দুলক্ষের বেশি সংখ্যালঘু এই আইন কার্যকর করার বিরোধিতায় পথে নেমেছিলেন। তাদের দাবি, এই আইন কার্যকর হয়ে গেলে খ্রিস্টানদের ক্ষতি হবে। অন্যদিকে বনবাসী কল্যাণ আশ্রমের সর্বভারতীয় সহ-সভাপতি গুবিনের দাবি, ‘এই আইন কার্যকর হলে আর জনজাতিদের ধর্মান্তরিত করা যাবে না বলে গির্জার নির্দেশে আন্দোলন শুরু হয়েছে। সরকারের উপরে তারা চাপ তৈরি করতে চাইছে। তাই আমরাও পাল্টা পথে নামছি।
এই বিভাগের আরও খবর
ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ

ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ

দৈনিক ইত্তেফাক
ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫

আমার দেশ
শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ নেই: বিলাওয়াল

শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ নেই: বিলাওয়াল

মানবজমিন
আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই : ইরানের স্পিকার

আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই : ইরানের স্পিকার

কালের কণ্ঠ
ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

নয়া দিগন্ত
যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে

যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে

যুগান্তর
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ