রাষ্ট্র সংস্কারে মতপার্থক্য দূর করা হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যেসব জায়গায় একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে। জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেই দিকে অগ্রসর হতে পারব।

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে সংলাপে এসব কথা বলেন আলী রীয়াজ।

প্রথম ধাপের সংলাপের মাধ্যমে আলোচনার সূচনা হয়েছে বলে মন্তব্য করে আলী রীয়াজ বলেন, আমরা পর্যায়ক্রমে হয়তো আলোচনা করব। আমরা বিবেচনা করব কিভাবে এক জায়গায় আসতে পারি।

স্প্রেডশিটের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে। তখন স্পষ্ট করতে পারব কমিশনগুলোর অবস্থান কি, আপনাদের (রাজনৈতিক দল) অবস্থান বুঝতে চেষ্টা করব। তারই মধ্য দিয়ে প্রক্রিয়াটার অগ্রসর হবো।

আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে— যত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। এ কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তাই আমরা আশা করি প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব। পরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হবো।

আলোচনা টেবিলের দুইপাশে হলেও দুই পক্ষ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা সকলেই একপক্ষ। চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য এক। কিন্তু পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে, সেটা দূর করে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে দূর করা গেছে; সে ঐক্যের জায়গায় পৌঁছাতে পারি এবং অগ্রসর হতে পারি। এখনো ঐক্য আছে, মত ভিন্নতা আছে। সেই ঐক্যকে সুদৃঢ় করা এবং সংস্কার কার্যকে এগিয়ে নিয়ে যাওয়া।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরো অংশগ্রহণ করেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন।

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির ৮ সদস্য উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বেশিরভাগ জায়গায় এনডিএম একমত জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমরা সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই। সংস্কারগুলোর মাধ্যমে জনবান্ধন সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবো।
এই বিভাগের আরও খবর
সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে

সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে

সমকাল
তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

মানবজমিন
বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

সময় নিউজ
দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

জাগোনিউজ২৪
ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

দৈনিক ইত্তেফাক
ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

আমার দেশ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি