শত্রুকে নিরস্ত্র করতে আগাম হামলার ধারণা গ্রহণ করতে পারে রাশিয়া : পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আপাতত পারমাণবিক হামলার ধারণার পরিবর্তে শত্রুকে নিরস্ত্র করার জন্য প্রচলিত আগাম হামলার সামরিক নীতি প্রবর্তন করে তার সামরিক নীতিমালা সংশোধন করতে পারে।

এই সপ্তাহের শুরুতে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দেয়া বক্তব্যের বিষয়টি স্পষ্ট করার জন্য শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন এ কথা বলেন।

ক্রমবর্ধমান পরমাণু যুদ্ধের ঝুঁকি সত্ত্বেও রাশিয়া প্রথমে হামলা চালাবে না বলে সতর্ক করার মাত্র কয়েকদিন পর সাংবাদিকদের পুতিন বলেন, মস্কো প্রচলিত আগাম হামলার সামরিক নীতি বিবেচনা করছে। যেটি ওয়াশিংটন তাদের কথিত ‘প্রি-এমপটি’ হামলা হিসেবে গ্রহণ করে আসছে।

পুতিন কিরগিজস্তানে সাংবাদিকদের বলেন, ‘প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পূর্বনির্ধারিত স্ট্রাইকের ধারণা রয়েছে। দ্বিতীয়ত, এটি একটি নিরস্ত্রীকরণ স্ট্রাইক সিস্টেম তৈরি করছে।’

তিনি বলেছেন, মস্কোকে তাদের ‘নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য’ মার্কিন আগাম হামলার ধারণা গ্রহণের বিষয়ে ভাবতে হবে।

তিনি বলেন, ‘আমরা শুধু এই সম্পর্কে চিন্তা করছি।’

পুতিন দাবি করেছেন, রাশিয়ার ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক সিস্টেমগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ‘আরো আধুনিক এবং এমনকি আরো কার্যকর’।

বুধবার পুতিন সতর্ক করে বলেছেন, পারমাণবিক উত্তেজনা বাড়ছে যদিও তিনি জোর দিয়েছেন যে, মস্কোই প্রথম পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে না।

একই সাথে তিনি বলেন, ‘যদি আমরা কোনো পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রথম না হই, তা সত্ত্বেও আমরা সেগুলো ব্যবহার করার জন্যও দ্বিতীয়ও হবো না।’

একই দিনে মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ান নেতাকে তিরস্কার করে বলেছে, ‘পরমাণু অস্ত্রের বিষয়ে কোনো আলগা কথাবার্তা একেবারেই কাণ্ডজ্ঞানহীন।’
এই বিভাগের আরও খবর
জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

The Daily Star
চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ

নয়া দিগন্ত
গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

জনকণ্ঠ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

The Daily Star
নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

নীল নদ বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল মিশর ও সুদান

মানবজমিন
পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি