জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তিগত সুবিধা যুক্ত করার মূল্যায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী)।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত সর্বাধুনিক সাউন্ড সিস্টেমের ওপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
গণপূর্ত অধিদপ্তর প্রজেক্টটির সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরে। একই সাথে প্রস্তাবিত সাউন্ড সিস্টেমগুলোর কারিগরি বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদীয় কার্যক্রমের সাথে এর সামঞ্জস্যতা উপস্থাপন করা হয়।
অংশগ্রহণকারীরা প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করেন এবং পরিকল্পিত পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়