সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস, শনিবারসহ বাকি দিন অফলাইনে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রবিবার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো চলবে অনলাইন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। এ সিদ্ধান্ত শুধু বড় শহরের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রবিবার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।’

এ সিদ্ধান্ত আগামী সোমবার থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন।’ ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। 
এই বিভাগের আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫.১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫.১০

দ্যা ডেইলি ক্যাম্পাস
শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

দ্যা ডেইলি ক্যাম্পাস
শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার তহবিল দেউলিয়া করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার তহবিল দেউলিয়া করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রধানমন্ত্রী

The Daily Star
এসএসসিতে যারা ভালো করেনি, তাদের ভালোবেসে বলুন—তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে

এসএসসিতে যারা ভালো করেনি, তাদের ভালোবেসে বলুন—তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে

দ্যা ডেইলি ক্যাম্পাস
মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

যুগান্তর
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা