সিগারেটের পর ভেপ ধরে ফুসফুসের ভয়াবহ অবস্থা আরশ খানের

এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। তিনি অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভা বিকশিত করছেন। সম্প্রতি তিনি সিগারেট নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। এই পোস্টটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, ‘সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে।’

পোস্ট দিয়ে আরশ খান লিখেছেন, ‘স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিনত হয়েছে।’

‘সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২ টা বেজেছিলো তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে। বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই।’

তার কথায়, ‘তোমরা যারা রিসেন্টলি ধুমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয়না।’

শেষে লিখেছেন, ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ঐ অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবেনা। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’
এই বিভাগের আরও খবর
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী

তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী

দ্যা ডেইলি ক্যাম্পাস
‘আমি কেন ফিল্মকে পাপ বলব?’, ভাইরাল বক্তব্য নিয়ে পপির ক্ষোভ

‘আমি কেন ফিল্মকে পাপ বলব?’, ভাইরাল বক্তব্য নিয়ে পপির ক্ষোভ

কালের কণ্ঠ
চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটি ছাড়াল হাশমির ‘আওয়ারাপান ২’

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটি ছাড়াল হাশমির ‘আওয়ারাপান ২’

যুগান্তর
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের জবাবে কিয়ারার ইঙ্গিতপূর্ণ বার্তা

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের জবাবে কিয়ারার ইঙ্গিতপূর্ণ বার্তা

সমকাল
জামিন পেলেন তানজিন তিশা

জামিন পেলেন তানজিন তিশা

নয়া দিগন্ত
প্রিয় মানুষদের দেখতে দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন

প্রিয় মানুষদের দেখতে দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন

The Daily Star
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা