সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে ভারতকে

ঘরের মাঠে সিরিজ বাঁচাতে অগ্নিপরীক্ষায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্ট জিততে হলে রানতাড়ার বিশ্বরেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। জয় তো পরের কথা এই টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ হওয়া ঠেকাতেও এক দিনের বেশি সময় টিকে থাকার চ্যালেঞ্জের মুখে গৌতম গম্ভীরের শিষ্যরা। ত্রিস্তান স্ট্যাবস সেঞ্চুরি মিস করলেও প্রথম ইনিংসে পাওয়া লিডটাকে পাহাড়সম জায়গায় নিয়েই ইনিংস ঘোষণা করল প্রোটিয়ারা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৫ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেছেন ত্রিস্তান স্ট্যাবস।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতকে ৫৪৯ রান করতে হবে। এই টেস্ট জিততে হলে এখন ভারতকে চতুর্থ ইনিংসে রান তাড়ার ২২ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙতে হবে। ২০০৩ সালে অ্যান্টিগুয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের জন্য কাজটা আরও বেশি কঠিন। কারণ তাদের এই রান করতে হবে সম্ভাব্য ১১০ ওভারের মধ্যেও। টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার জন্যও দারুণ সুযোগ। এর আগেই ১০ উইকেট তুলে নিতে পারলে ভারতকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিতে পারবে প্রোটিয়ারা।
এই বিভাগের আরও খবর
ছয় গোলে তুষের আগুন নেভাল রিয়াল, সপ্তম স্বর্গে আর্সেনাল

ছয় গোলে তুষের আগুন নেভাল রিয়াল, সপ্তম স্বর্গে আর্সেনাল

প্রথমআলো
বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি

বাংলা ট্রিবিউন
এএফপির / খবর বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

এএফপির / খবর বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

প্রথমআলো
সাবিনার জোড়া গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

সাবিনার জোড়া গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

বাংলা ট্রিবিউন
বয়কটের আঁচ লাগল ক্রিকেটের গায়ে, বিপিএলে টসই হয়নি

বয়কটের আঁচ লাগল ক্রিকেটের গায়ে, বিপিএলে টসই হয়নি

যুগান্তর
ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি