সিলিন্ডার গ্যাসের দাম কমাতেই হবে, পলিসি কনক্লেভে জ্বালানি উপদেষ্টা

এলপিজি ব্যবসায়ীদের উদ্দেশে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার নিচে আসা উচিত। এলপিজির দাম কমাতেই হবে। তবে এটি চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক পলিসি কনক্লেভে এ কথা বলেন তিনি। 'বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা' শীর্ষক এ কনক্লেভের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ১২০০ টাকার এলপিজি সিলিন্ডার ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হয়। এখানে কোম্পানিগুলোকে সহযোগিতা করতে হবে। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

টাকা পাচারকারীদের উদ্দেশে তিনি বলেন, টাকা পাচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। যারা আগে টাকা পাচার করেছে তারা এখন কোথায় আছে? আপনার দেশ না থাকলে আপনি কোথায় থাকবেন? অতি মুনাফা করে বিদেশে টাকা পাচারের চিন্তা বাদ দিতে হবে।

দেশে প্রাইমারি জ্বালানির ঘাটতি আছে। এক শ্রেণীর রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা এ সংকট তৈরি করেছে বলেও মন্তব্য করেন ফাওজুল কবির খান। তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস নেই, যাবে না জেনেও সেখানে লাইন টানা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপি

ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপি

আমার দেশ
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমল দেড় বিলিয়ন ডলার

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমল দেড় বিলিয়ন ডলার

বণিক বার্তা
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, প্রথম বাজেটেই বরাদ্দ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, প্রথম বাজেটেই বরাদ্দ

জাগোনিউজ২৪
চা বাগানগুলোর আয় বেড়েছে ৪৬৫ কোটি টাকা

চা বাগানগুলোর আয় বেড়েছে ৪৬৫ কোটি টাকা

বণিক বার্তা
এডিবির পূর্বাভাস / চলতি বছর জ্বালানি তেলের গড় দাম ৯৬ ডলারে দাঁড়াতে পারে

এডিবির পূর্বাভাস / চলতি বছর জ্বালানি তেলের গড় দাম ৯৬ ডলারে দাঁড়াতে পারে

বণিক বার্তা
বিনিয়োগ আসার ক্ষেত্রে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতির কার্যক্রম: মির্জা ফখরুল

বিনিয়োগ আসার ক্ষেত্রে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতির কার্যক্রম: মির্জা ফখরুল

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ