১০টির বেশি সিম থাকলে ধাপে ধাপে বন্ধ করে দেবে বিটিআরসি

হোয়াসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা রকম প্রতারণা বন্ধে একজন গ্রাহকের সর্বোচ্চ ১০টির বেশি সিম নয়। অর্থাৎ ১০টির বেশি অতিরিক্ত সিম গ্রাহকদের এসএমএস বা বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত করে ধাপে ধাপে বন্ধ করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, সিম বন্ধে হয়ে যাওয়ার আগে নিজের অপ্রয়োজনীয় সিমের নিবন্ধন বাতিল করার সুযোগ পাবেন গ্রাহকরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত মে মাসে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবে বলে কমিশন মিটিংয়ে সিদ্ধান্ত নেয়। জাতীয় নিরাপত্তা, অপারেটরদের অসুস্থ প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক অনুশীলন চর্চা বিবেচনায় নিয়ে একজনের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিমের সংখ্যা সর্বোচ্চ ১০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিটিআরসির এ সিদ্ধান্তকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অনুমোদন দিয়েছে। বিটিআরসির ২৯৬তম কমিশন সভায় সিমের সংখ্যা কমিয়ে আনার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়। সংস্থাটি বলছে, সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সুযোগ বেধে দিলে ২৬ লাখ ব্যবহারকারীর ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যাবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত প্রকৃত সিম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৭৪৫। এর মধ্যে ৮০ দশমিক ৩২ শতাংশ ব্যবহারকারীর নামে ৫টি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ ব্যবহারকারীর কাছে। ১১ থেকে ১৫টি সিম ব্যবহারকারী মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ।
এই বিভাগের আরও খবর
সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

প্রথমআলো
কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো গুগল

কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো গুগল

দ্যা ডেইলি ক্যাম্পাস
অপরাধীরা ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ-চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে

অপরাধীরা ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ-চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে

দ্যা ডেইলি ক্যাম্পাস
সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

প্রথমআলো
বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পাবেন ব্যবহারকারীরা

বিনা খরচে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পাবেন ব্যবহারকারীরা

দ্যা ডেইলি ক্যাম্পাস
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের: সংঘাতের নতুন মোড়

  • চিকিৎসকের ঘাটতি বনাম কর্মসংস্থান সংকট: বাংলাদেশের স্বাস্থ্য খাতের জটিল সমীকরণ

  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী