মাত্র ছয় দিন আগে ১৫ বলে ফিফটি করে আলোচনায় এসেছিলেন হাবিবুর রহমান সোহান। এবার তিনি গড়লেন আরও বড় কীর্তি। ঢাকা প্রিমিয়ার লিগে ইউল্যাব মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের নতুন রেকর্ড নিজের নামে লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার।
এর আগে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল যৌথভাবে হাবিবুর ও মোসাদ্দেক হোসেনের দখলে। দুজনই ৪৯ বলে শতক করেছিলেন। তবে সিটি ক্লাবের বিপক্ষে ৪৫ বলেই তিন অঙ্ক স্পর্শ করে রেকর্ডের একক মালিক হয়ে গেলেন হাবিবুর।
যদিও ইনিংসের শুরুটা খুব একটা ঝড়ো ছিল না। প্রথম ৯ বলে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৬ রান। এরপর চতুর্থ ওভারে নিহাদ উজ জামানের বলে প্রথমে চার, পরের বলেই ছক্কা হাঁকিয়ে গতি বাড়ান। এক ওভার পর একই বোলারের কাছ থেকে আদায় করেন ২২ রান। এতে মাত্র ২৬ বলেই পূর্ণ হয় তাঁর ফিফটি।
অর্ধশতক স্পর্শ করার পর আরও বিধ্বংসী রূপ নেন ডানহাতি এই ব্যাটার। পরের ৫০ রান তুলতে তাঁর লাগে মাত্র ১৯ বল। ফলে ৪৫ বলেই পৌঁছে যান সেঞ্চুরিতে।
উল্লেখ্য, ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন হাবিবুর। চলতি মৌসুমে একই প্রতিপক্ষ সিটি ক্লাবের বিপক্ষে আবাহনীর হয়ে ৪৯ বলে শতক করেছিলেন মোসাদ্দেক হোসেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়