২১ বছর পর মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। তার এ আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি।

সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই নতুন শতাব্দির উন্নয়নের আলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এক সফরে ময়মনসিংহে এসেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলা সফর করেন।

আগামীকাল মঙ্গলবার তারেক রহমান ময়মনসিংহে আসবেন। এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে বিএনপি। এ পরিদর্শন দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।

শরীফুল আলম বলেন, ২১ বছর আগে তারেক রহমান ময়মনসিংহে এসেছিলেন। এরপর আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন। এসময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা) ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন। এরই মধ্যে ময়মনসিংহবাসীর জন্য গৌরবান্বিত এ আয়োজনকে সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে।
এই বিভাগের আরও খবর
নিজ জেলার মহানগরে পুলিশের পদায়ন নয়

নিজ জেলার মহানগরে পুলিশের পদায়ন নয়

প্রথমআলো
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’

‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’

বাংলা ট্রিবিউন
প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠ
ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলা খারিজ

ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলা খারিজ

আমার দেশ
পুশ ইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি ড্রোন

পুশ ইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি ড্রোন

The Daily Star
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা