২৪ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির

তাহলে কি ফিফার পথেই হাঁটছে আইসিসি?

৪৮ দল নিয়ে এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। এতে সফলই হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অদূর ভবিষ্যতে তো ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

ইনফান্তিনোর সেই দেখানো পথে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়াতে চাচ্ছে আইসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে আরো বেশি দেশে ছড়িয়ে দিতে এবং সহযোগী দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 

যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে আইসিসির ভেতরে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে টেলিগ্রাফ। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্রতিযোগিতা কাঠামো ঘোষণা করেছে। ২০২৮ ও ২০৩০ সালে পরের দুটি আসরে ২০টি দল খেলবে। তবে ২০৩২ আসর থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ২৪ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর খেলাটির আন্তর্জাতিক বিস্তার আরো জোরদার করতে চায় আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রসারণের বিষয়ে আইসিসির সদস্য বোর্ডগুলোর মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। সহযোগী দেশগুলোর জন্য আরো বেশি সুযোগ তৈরি করা এবং ক্রিকেটের বাজার বিস্তৃত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
এই বিভাগের আরও খবর
মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

মেসিদের লিগে খারাপ খেললেও কোন দল কেন বাদ পড়ে না?

কালের কণ্ঠ
বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

বার্সার জয়ের রাতে ইয়ামালের নতুন কীর্তি

সমকাল
জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

মানবজমিন
অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে মেসি

কালের কণ্ঠ
শরীফুল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শরীফুল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

প্রথমআলো
বাংলাদেশকে ‘এখন প্রাপ্য সম্মান দেয়া উচিত’: ইয়ান বিশপ

বাংলাদেশকে ‘এখন প্রাপ্য সম্মান দেয়া উচিত’: ইয়ান বিশপ

মানবজমিন
ট্রেন্ডিং
  • জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীদের ১৩ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত

  • দিল্লিতে ভবন ধসে ছয়জনের মৃত্যু, আরও অনেকে আটকা

  • ডেঙ্গু পরিস্থিতির অবনতি: শয্যা সংকটে চাপে হাসপাতাল, সেপ্টেম্বর জুড়েই সংক্রমণের শঙ্কা

  • ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়, সোলার চার্জিং বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • পরিবেশ সুরক্ষায় দেশবাসীর সম্মিলিত প্রয়াস চাইলেন প্রধানমন্ত্রী

  • সংসদের সাউন্ড সিস্টেম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • চট্টগ্রাম বাদে বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা যথাসময়ে চলার আভাস

  • যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

  • এনবিআর দ্বিখণ্ডিত হচ্ছে, কর নীতি ও বাস্তবায়ন আলাদা করার ঘোষণা অর্থমন্ত্রীর

  • আইনি যাচাই ছাড়াই সীমান্তে ফেরত পাঠানোর অভিযোগে ভারতের সমালোচনা