৪ শতাধিক মুক্তিযোদ্ধার সনদ বাতিল ইস্যু স্পষ্ট করলেন উপদেষ্টা

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। মূলত মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে বঙ্গবন্ধুসহ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, এসব নেতার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা।

তাদের কারো সনদ বাতিল করা হয়নি। আজ বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন ও ওই সরকার দ্বারা যারা স্বীকৃত, তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। 

তিনি বলেন, মুজিবনগর সরকারে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, খন্দকার মোশতাক ছিলেন-তারা সবাই মুক্তিযোদ্ধা।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী তার ফেসবুকে বলেন, প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেইক নিউজ।
এই বিভাগের আরও খবর
সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে

সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে

সমকাল
তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

মানবজমিন
বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

সময় নিউজ
দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

জাগোনিউজ২৪
ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

দৈনিক ইত্তেফাক
ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

আমার দেশ
ট্রেন্ডিং
  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

  • টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত

  • হামজা চৌধুরীর দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশে প্রত্যাবর্তন: ভারতের বিপক্ষে জয়ের আশা

  • জাতিসংঘ মহাসচিব চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি