‘উৎসব’ দেখে মুগ্ধ ‘এশা মার্ডার’–এর বাঁধন

ঈদে মুক্তি পায় বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিটি। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে আলোচনা থেমে নেই। যতই দিন যাচ্ছে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহও বাড়ছে। এদিকে ঈদের আলোচিত আরেক ছবি তানিম নূর পরিচালিত ‘উৎসব’। নিজের অভিনীত ছবির প্রচারের ফাঁকে দেখলেন ‘উৎসব’ ছবিটি। পরে ছবিটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

গতকাল সোমবার ‘উৎসব’ ছবিটি দেখেছেন বলে নিজের ফেসবুক পোস্টে জানান বাঁধন। দেখার পর নিজের মুগ্ধতার কথা জানালেন এভাবে, ‘“উৎসব” ছবিটি দেখার পর আমার মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। আমি ভীষণ উচ্ছ্বসিত। ছবি দেখার পর আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে ছবির পরিচালক তানিমকে ঠিকমতো কৃতজ্ঞতা জানাতে পারিনি।’

‘উৎসব’ আলাদা ধরনের একটা ছবি, যা সাধারণত বাংলাদেশে দেখা যায় না বলেও মন্তব্য করেছেন বাঁধন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে এমন চলচ্চিত্র খুব কমই দেখা যায়, যা সুনির্মিত এবং একই সঙ্গে চিত্রনাট্য নিখুঁত—রাজনৈতিকভাবে সচেতন ও লিঙ্গ-সংবেদনশীলও। ছবিটি দেখার পর সত্যিই আমি একেবারে বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সব সময়ই বিশ্বাস করে এসেছি, আমাদের ইন্ডাস্ট্রিতে আরও প্রগতিশীল নির্মাতা দরকার, তার থেকেও বেশি দরকার এমন প্রযোজক, যাঁদের মধ্যে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও সাহস থাকবে, যাঁরা চলচ্চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান।’

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ বাঁধনের মাঝে আশার সঞ্চার করেছে বলেও জানালেন। বাঁধন লিখেছেন, ‘“উৎসব” আমাকে আশার আলো দেখিয়েছে। গর্বিত করেছে। আর আমাকে যেটা সবচেয়ে বেশি অবাক করেছে, তা হলো দর্শকের প্রতিক্রিয়া। মনে হয়েছে, দর্শকেরা পুরোপুরি তৈরি। তারা এই ধরনের সিনেমা দেখতে চায়।’

সবশেষে বাঁধন লিখেছেন, ‘এখনই সবচেয়ে সুন্দর সময়, ভাবার সময়, আমাদের প্রতিভাবানদের নিয়ে আসলে কী করছি। আরও বেশি গুরুত্বপূর্ণ, যে সমাজ আমাদের তৈরি করেছে, সেই সমাজকে আমরা কী দিচ্ছি।’
এই বিভাগের আরও খবর
‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে

‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে

জাগোনিউজ২৪
সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

যুগান্তর
এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!

এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!

কালের কণ্ঠ
মেহজাবীনের নাচ-কনকচাঁপার গানসহ যেভাবে সেজেছে ‘আনন্দমেলা’

মেহজাবীনের নাচ-কনকচাঁপার গানসহ যেভাবে সেজেছে ‘আনন্দমেলা’

সমকাল
‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম

‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম

কালের কণ্ঠ
‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

‘দম’ সিনেমায় ৪৪ বছর আগের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

The Daily Star
ট্রেন্ডিং
  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি টহল ও চেকপোস্ট জোরদার

  • নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

  • ইইউ দূত: বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনঃস্থাপন সম্ভব

  • নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে: নাহিদ

  • সরকার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ৪০,০০০টি বডি ক্যামেরা সংগ্রহ করবে

  • সরকারিভূমি আর টোকেন মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ